আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সোমবার দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গত সপ্তাহে প্রকাশিত শক্তিশালী মার্কিন কর্মসংস্থান তথ্যের কারণে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়াতে পারে, এমন প্রত্যাশা জোরালো হওয়ায় স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। খবর রয়টার্সের।  স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪,২৯০.৬৬ ডলারে দাঁড়ায়, যা গত ২৩ মার্চের পর সর্বনিম্ন। এর আগে শুক্রবারও স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি কমেছিল। অন্যদিকে, আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারের দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩১৫.৪০ ডলারে নেমে আসে। এদিকে, ইসরায়েল-ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এর ফলে মূল্যস্ফীতির আশঙ্কা নতুন করে বৃদ্ধি পেয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। উচ্চ সুদের হার সাধারণত স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা কমিয়ে দেয়। ফলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি ও কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সিদ্ধান্তের দিকে এখন বিনিয়োগকারীদের নজর রয়েছে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সোমবার দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গত সপ্তাহে প্রকাশিত শক্তিশালী মার্কিন কর্মসংস্থান তথ্যের কারণে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়াতে পারে, এমন প্রত্যাশা জোরালো হওয়ায় স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। খবর রয়টার্সের। 

স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪,২৯০.৬৬ ডলারে দাঁড়ায়, যা গত ২৩ মার্চের পর সর্বনিম্ন। এর আগে শুক্রবারও স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি কমেছিল।

অন্যদিকে, আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারের দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩১৫.৪০ ডলারে নেমে আসে।

এদিকে, ইসরায়েল-ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এর ফলে মূল্যস্ফীতির আশঙ্কা নতুন করে বৃদ্ধি পেয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে।

উচ্চ সুদের হার সাধারণত স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা কমিয়ে দেয়। ফলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি ও কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সিদ্ধান্তের দিকে এখন বিনিয়োগকারীদের নজর রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow