আন্তর্জাতিক শ্রম মানদণ্ড মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ মালয়েশিয়া

আন্তর্জাতিক শ্রম মানদণ্ড মেনে চলতে মালয়েশিয়া সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক খাইরুল ফিরদাউস আকবর খান। সোমবার (৯ মার্চ) দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষে মৌখিক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী জানান, ১৯৫৭ সাল থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর সদস্য হিসেবে মালয়েশিয়া ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আইএলও-র ১০টি মূল কনভেনশনের মধ্যে মালয়েশিয়া এরই মধ্যে সাতটি কনভেনশন এবং একটি প্রোটোকল অনুমোদন করেছে। এর মাধ্যমে ন্যায্য শ্রমচর্চা নিশ্চিত করার ক্ষেত্রে দেশের বৈশ্বিক অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। এই প্রতিশ্রুতি ১৯৯৮ সালের আইএলও ঘোষণায় বর্ণিত মৌলিক নীতিগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এর মধ্যে রয়েছে: শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা ও যৌথ দরকষাকষির অধিকার, জোরপূর্বক শ্রমের অবসান ও শিশুশ্রম নির্মূল,কর্মক্ষেত্রে যেকোনো ধরনের বৈষম্য দূরীকরণ। শ্রমিকদের সুরক্ষা ও ট্রেড ইউনিয়নের অধিকার শক্তিশালী করতে সরকার ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। মন্ত্রী জানান, ১৯৫৯ সালের ট্রেড ইউনিয়ন আইনে সংশোধনী আনা হয়েছে, যা ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে

আন্তর্জাতিক শ্রম মানদণ্ড মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ মালয়েশিয়া

আন্তর্জাতিক শ্রম মানদণ্ড মেনে চলতে মালয়েশিয়া সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক খাইরুল ফিরদাউস আকবর খান।

সোমবার (৯ মার্চ) দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষে মৌখিক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, ১৯৫৭ সাল থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর সদস্য হিসেবে মালয়েশিয়া ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আইএলও-র ১০টি মূল কনভেনশনের মধ্যে মালয়েশিয়া এরই মধ্যে সাতটি কনভেনশন এবং একটি প্রোটোকল অনুমোদন করেছে। এর মাধ্যমে ন্যায্য শ্রমচর্চা নিশ্চিত করার ক্ষেত্রে দেশের বৈশ্বিক অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।

মালয়েশিয়ার নতুন শ্রম আইন কার্যকর হচ্ছে ১৫ সেপ্টেম্বর

এই প্রতিশ্রুতি ১৯৯৮ সালের আইএলও ঘোষণায় বর্ণিত মৌলিক নীতিগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এর মধ্যে রয়েছে:

শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা ও যৌথ দরকষাকষির অধিকার, জোরপূর্বক শ্রমের অবসান ও শিশুশ্রম নির্মূল,
কর্মক্ষেত্রে যেকোনো ধরনের বৈষম্য দূরীকরণ।

শ্রমিকদের সুরক্ষা ও ট্রেড ইউনিয়নের অধিকার শক্তিশালী করতে সরকার ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। মন্ত্রী জানান, ১৯৫৯ সালের ট্রেড ইউনিয়ন আইনে সংশোধনী আনা হয়েছে, যা ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এই সংশোধনীর ফলে ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা আরও বিস্তৃত হয়েছে।

মালয়েশিয়ার নতুন শ্রম আইন কার্যকর হচ্ছে ১৫ সেপ্টেম্বর

এছাড়া ২০২০ সালের সংশোধনের মাধ্যমে ১৯৬৭ সালের ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অ্যাক্টেও পরিবর্তন আনা হয়েছে। এটি যৌথ দরকষাকষির অধিকার শক্তিশালী করতে এবং মালয়েশিয়ার শিল্পসম্পর্ক ব্যবস্থাকে আরও উন্নত করতে বড় ভূমিকা রাখবে।

মালয়েশিয়া সরকারের মতে, এই সংস্কারমূলক উদ্যোগগুলো আন্তর্জাতিক অঙ্গনে দেশটির গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে। একই সঙ্গে ন্যায্যতা ও শ্রমিক অধিকার সুরক্ষা নিশ্চিত হওয়ার ফলে বৈদেশিক বাণিজ্য অংশীদারদের আস্থা আরও জোরদার হবে।

এমআরএম/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow