আন্দামান সাগরে ট্রলারডুবি, ‎পেকুয়ার ১২ জন নিখোঁজ

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগরে ডুবে যাওয়ার ঘটনায় কক্সবাজারের পেকুয়া উপজেলা থেকে অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন। ‎নিখোঁজদের মধ্যে রয়েছেন, রাজাখালী ইউনিয়নের মিয়াপাড়া এলাকার আব্দু রহিমের ছেলে মো. বেলাল, আহমদ ছবির ছেলে মো. এহসান, আব্দুল মালেকের ছেলে রহিম, হাজিরপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে সোহেল, নুরুল আমিনের ছেলে রাশেদুল ইসলাম, নতুন ঘোনা গোদারপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে রহুল কাদের, শহিদুল্লাহর ছেলে মানিক এবং আব্দুল হক কোম্পানির এক আত্মীয়। এছাড়া টৈটং ইউনিয়নের পেন্ডারপাড়া ও হিরাবুনিয়াপাড়ার ২ জন। ‎অন্যদিকে, বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের আরও ৫ জন নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে। ‎পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ ও ৬ এপ্রিল পৃথকভাবে এসব যুবক সাগর পথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পরে ৯ এপ্রিল আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনা ঘটে। প্রশাসনের তথ্যমতে, এ ঘটনায় এখন পর্যন্ত ২৫০ যাত্রী নিখোঁজ রয়েছেন। ‎নিখোঁজ এহেসানের মা মোহসেনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলের সঙ্গে শেষ কথা হয়েছিল ট্রলারে ওঠার পর। সে বলেছিল— মা, চিন্তা করবেন না, পৌঁছে ফোন দিব। সেই

আন্দামান সাগরে ট্রলারডুবি, ‎পেকুয়ার ১২ জন নিখোঁজ

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগরে ডুবে যাওয়ার ঘটনায় কক্সবাজারের পেকুয়া উপজেলা থেকে অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন।

‎নিখোঁজদের মধ্যে রয়েছেন, রাজাখালী ইউনিয়নের মিয়াপাড়া এলাকার আব্দু রহিমের ছেলে মো. বেলাল, আহমদ ছবির ছেলে মো. এহসান, আব্দুল মালেকের ছেলে রহিম, হাজিরপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে সোহেল, নুরুল আমিনের ছেলে রাশেদুল ইসলাম, নতুন ঘোনা গোদারপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে রহুল কাদের, শহিদুল্লাহর ছেলে মানিক এবং আব্দুল হক কোম্পানির এক আত্মীয়। এছাড়া টৈটং ইউনিয়নের পেন্ডারপাড়া ও হিরাবুনিয়াপাড়ার ২ জন।

‎অন্যদিকে, বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের আরও ৫ জন নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে।

‎পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ ও ৬ এপ্রিল পৃথকভাবে এসব যুবক সাগর পথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পরে ৯ এপ্রিল আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনা ঘটে। প্রশাসনের তথ্যমতে, এ ঘটনায় এখন পর্যন্ত ২৫০ যাত্রী নিখোঁজ রয়েছেন।

‎নিখোঁজ এহেসানের মা মোহসেনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলের সঙ্গে শেষ কথা হয়েছিল ট্রলারে ওঠার পর। সে বলেছিল— মা, চিন্তা করবেন না, পৌঁছে ফোন দিব। সেই ফোন আর আসেনি। এখন শুধু অপেক্ষা করছি, আমার ছেলেটা ফিরে আসুক।

সোহেলের বাবা শহিদুল ইসলাম বলেন, আমার ছেলেটা পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল। ভালো একটা জীবনের আশায় গেছে। এখন তার কোনো খোঁজ নেই, আমরা বাঁচব কেমনে?

‎নিখোঁজ রহিমের স্ত্রী আজবাহার বেগম বলেন, যাওয়ার সময় বলছিল— তোমাদের ভালো রাখার জন্য আমার এ যাত্রা। এখন আমি কাকে নিয়ে বাঁচব? ছোট ছোট বাচ্চাগুলোর মুখের দিকে তাকাতে পারি না।

‎রাশেদুল ইসলামের নানী ছফুরা খাতুন বলেন, নাতিটা আমার চোখের সামনে বড় হয়েছে। বিদেশে গিয়ে কিছু করবে— এই স্বপ্ন নিয়ে ছিল। আল্লাহর কাছে একটাই দোয়া— ওরে ফিরিয়ে দাও।

‎সরেজমিনে নিখোঁজদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা কেউ লবণ শ্রমিক, কেউ জেলে, আবার কেউ বেকার ছিলেন। অনেকেই পরিবারকে না জানিয়ে দালালদের প্রলোভনে পড়ে এই ঝুঁকিপূর্ণ যাত্রায় পা বাড়ান।

‎রাজাখালী ইউপির সদস্য নেজাম উদ্দিন নেজু জানান, নিখোঁজদের পরিবারের পাশে তারা সার্বক্ষণিক আছেন এবং তাদের খোঁজে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি দালালদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

অনুসন্ধানে জানা গেছে, টেকনাফকেন্দ্রিক একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। তারা পেকুয়া ও বাঁশখালীর দরিদ্র ও হতাশাগ্রস্ত যুবকদের টার্গেট করে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখায়।

স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, টৈটং ইউনিয়নের কেরুণছড়ি এলাকার আবুল হোসেন, তার মেয়ে হাসিনা বেগম ও জামাই হাবিবুর রহমানসহ আরও কয়েকজন এই চক্রের সঙ্গে জড়িত। এছাড়া গুধিকাটা এলাকার আবু তাহেরের ছেলে, বাঁশখালীর ছনুয়া এলাকার ফোরকান ও রুবেলও এই সিন্ডিকেটে সক্রিয় বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে আরও জানা গেছে, রাজাখালী মাতবর পাড়ার বাসিন্দা আহমদ ছবির মেয়ের জামাই এবং টেকনাফের নুরুল আলমসহ কয়েকজন দালাল সরাসরি লোক সংগ্রহ করে ট্রলারে তুলে দেয়। তাদের সহযোগী হিসেবে সাহাব উদ্দিন, ফিরোজ ও সাইফুলের নামও উঠে এসেছে।

জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা অগ্রিম নিয়ে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে এসব যুবককে সাগরপথে পাঠানো হয়। কিন্তু সেই স্বপ্ন অনেক সময়ই রূপ নেয় মৃত্যুফাঁদে।

‎স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মানবপাচার চক্র সক্রিয় থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

‎পেকুয়া থানার ওসি খাইরুল আলম জানান, পেকুয়া থানা এলাকার রাজাখালী ইউনিয়নের কয়েকজন লোক সাগর পথে মালেশিয়া যাওয়ার সময় নৌ-ডুবির ঘটনা ঘটে যা আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেনেছি । তাদের সঙ্গে বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নিখোঁজ পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। তবে এ বিষয়ে প্রশাসনের উচ্চ পর্যায় ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে তথ্য অনুসন্ধান চলছে।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমদাদুল হক শরীফ বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow