আপডেট- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদ্রাসার সুপারকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

নিয়োগ বাণিজ্য, আর্থিক অনিয়ম, শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায়, প্রতিষ্ঠান পরিচালনায় নানা অনিয়ম এবং বিগত সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোরদহ গাড়াবাড়ী দাখিল মাদ্রাসার সুপার নুরুল আলমের স্থায়ীভাবে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এলাকাবাসী। শনিবার সকালে উল্লাপাড়া উপজেলার একটি রেস্টুরেন্টে মোরদহ, গাড়াবাড়ী, কাটার মহল ও চকবাঙ্গালা এলাকার বাসিন্দাদের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন এ্যাডভোকেট আবু তালেব অভিযোগ করে বলেন, মাদ্রাসার সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, আর্থিক অনিয়ম, শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায়, প্রতিষ্ঠান পরিচালনায় নানা অনিয়ম এবং বিগত সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। এছাড়া অভিযোগে বলা হয়, এসব অনিয়মের প্রতিবাদ করায় কয়েকজন শিক্ষক ও কর্মচারী হয়রানির শিকার হন। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের এবং গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়। লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, গত দুই বছরে মাদ্রাসার বিভিন্ন খাতের আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব সংশ্লিষ্টদের সামন

আপডেট- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদ্রাসার সুপারকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

নিয়োগ বাণিজ্য, আর্থিক অনিয়ম, শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায়, প্রতিষ্ঠান পরিচালনায় নানা অনিয়ম এবং বিগত সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে

সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোরদহ গাড়াবাড়ী দাখিল মাদ্রাসার সুপার নুরুল আলমের স্থায়ীভাবে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এলাকাবাসী।

শনিবার সকালে উল্লাপাড়া উপজেলার একটি রেস্টুরেন্টে মোরদহ, গাড়াবাড়ী, কাটার মহল ও চকবাঙ্গালা এলাকার বাসিন্দাদের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন এ্যাডভোকেট

আবু তালেব অভিযোগ করে বলেন, মাদ্রাসার সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, আর্থিক অনিয়ম, শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায়, প্রতিষ্ঠান পরিচালনায় নানা অনিয়ম এবং বিগত সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।

এছাড়া অভিযোগে বলা হয়, এসব অনিয়মের প্রতিবাদ করায় কয়েকজন শিক্ষক ও কর্মচারী হয়রানির শিকার হন। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের এবং গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, গত দুই বছরে মাদ্রাসার বিভিন্ন খাতের আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব সংশ্লিষ্টদের সামনে উপস্থাপন করা হয়নি। পাশাপাশি প্রতিষ্ঠানের নামে গোপন বৈঠক, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও তোলা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং সুপারকে স্থায়ীভাবে অপসারণ করতে হবে। একই সঙ্গে মাদ্রাসায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে মোরদহ, গাড়াবাড়ী, কাটার মহল ও চকবাঙ্গালা এলাকার বাসিন্দাদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow