আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

সব ধর্মাবলম্বী মানুষ সমান অধিকার পাবে, বিএনপি এমন একটি বাংলাদেশ চায় বলে জানিয়েছেন ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমন একটি বাংলাদেশের জন্য লড়ছেন- যেখানে ‘ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার’। রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর মেরাদিয়া হিন্দুপল্লিতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় হাবিব এসব কথা বলেন। হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে হাবিব বলেন, এই বাংলাদেশে সবার অধিকার সমান। এই বাংলাদেশ আপনারও, আমারও। এখানে আপনাকে যেমন নিরাপদ থাকতে হবে, আমাকেও তেমনি নিরাপদ থাকতে হবে। আপনার ভোটের যে দাম, আমার ভোটেরও সেই একই দাম। এই রাষ্ট্রের মালিকানা সবাই সমানভাবে পাবে জানিয়ে ধানের শীষের এই প্রার্থী  বলেন, তিনি এমপি হলেও যা পাবেন, সাধারণ মানুষও তাই পাবেন। সবাই নিজ নিজ ধর্ম পালন করতে গিয়ে সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। আমি যেমন আমার ধর্ম পালন করতে সব সুবিধা পাব, আপনিও তেমনি পাবেন । তিনি আরও বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে সবাই গর্ব করে বলতে পারবেন তুমিও এই বাংলাদেশের মালিক, আমিও এই বাংলাদেশের মালিক। তুমি যে সুবিধা পাও, আ

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

সব ধর্মাবলম্বী মানুষ সমান অধিকার পাবে, বিএনপি এমন একটি বাংলাদেশ চায় বলে জানিয়েছেন ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমন একটি বাংলাদেশের জন্য লড়ছেন- যেখানে ‘ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার’।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর মেরাদিয়া হিন্দুপল্লিতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় হাবিব এসব কথা বলেন।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে হাবিব বলেন, এই বাংলাদেশে সবার অধিকার সমান। এই বাংলাদেশ আপনারও, আমারও। এখানে আপনাকে যেমন নিরাপদ থাকতে হবে, আমাকেও তেমনি নিরাপদ থাকতে হবে। আপনার ভোটের যে দাম, আমার ভোটেরও সেই একই দাম।

এই রাষ্ট্রের মালিকানা সবাই সমানভাবে পাবে জানিয়ে ধানের শীষের এই প্রার্থী  বলেন, তিনি এমপি হলেও যা পাবেন, সাধারণ মানুষও তাই পাবেন। সবাই নিজ নিজ ধর্ম পালন করতে গিয়ে সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। আমি যেমন আমার ধর্ম পালন করতে সব সুবিধা পাব, আপনিও তেমনি পাবেন ।

তিনি আরও বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে সবাই গর্ব করে বলতে পারবেন তুমিও এই বাংলাদেশের মালিক, আমিও এই বাংলাদেশের মালিক। তুমি যে সুবিধা পাও, আমিও সেই সুবিধা পাই। 

এ সময় ভোট, নিরাপত্তা, চাকরি ও ব্যবসার ক্ষেত্রে সবার সমান অধিকার নিশ্চিত করার কথা বলেন তিনি।

হাবিবুর রশিদ হাবিব বলেন, এই লক্ষ্য অর্জনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেকে এলাকার সন্তান উল্লেখ করে তিনি বলেন, জন্মের পর থেকে তিনি এই এলাকাতেই বসবাস করছেন এবং ভবিষ্যতেও থাকবেন। এলাকার অনেক নেতাদের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে নয়, বরং আগের থেকেই তিনি এই মানসিকতা নিয়ে বড় হয়েছেন। বিরোধী দলে থাকার সময়ও এলাকার মানুষের সঙ্গে তার সম্পর্ক ছিল ।

তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি সব জায়গায় নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে, যাতে মা-বোন, মুরুব্বি ও ভাইদের নিয়ে সবাই নিরাপদ পরিবেশে থাকতে পারে।

এলাকার মানুষের সঙ্গে পারস্পরিক আস্থা ও ভরসার সম্পর্ক গড়ে তুলতে চান উল্লেখ করে হাবিবুর রশিদ হাবিব বলেন, যেকোনো সময় জনগণ তার সঙ্গে দেখা করে দাবি ও সুবিধা-অসুবিধার কথা বলতে পারবেন এবং তিনিও বারবার মানুষের কাছে যাবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow