আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত ও পাকিস্তান
আফগানিস্তানে ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন ভারত ও পাকিস্তানের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্যমতে, শনিবার (২৭ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২১৫ কিলোমিটার গভীরে। খবর গালফ নিউজের। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের দিল্লিসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়, এতে কিছু সময়ের জন্য মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। প্রত্যক্ষদর্শীদের বরাতে বলা হয়, আফগানিস্তানের রাজধানী কাবুল এবং উত্তর পাকিস্তানের বিভিন্ন এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষস্থলে অবস্থিত হিন্দুকুশ অঞ্চল বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। এ কারণে আফগানিস্তানে প্রায়ই শক্তিশাল
আফগানিস্তানে ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন ভারত ও পাকিস্তানের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্যমতে, শনিবার (২৭ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২১৫ কিলোমিটার গভীরে। খবর গালফ নিউজের।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের দিল্লিসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়, এতে কিছু সময়ের জন্য মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বলা হয়, আফগানিস্তানের রাজধানী কাবুল এবং উত্তর পাকিস্তানের বিভিন্ন এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষস্থলে অবস্থিত হিন্দুকুশ অঞ্চল বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। এ কারণে আফগানিস্তানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
What's Your Reaction?