আফগানিস্তান থেকে ছোড়া ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

আফগান তালেবান বেসামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলার চেষ্টা চালালেও সেগুলো প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শনিবার (১৪ মার্চ) বলেন, আফগান তালেবান এই হামলা চালিয়ে লাল রেখা অতিক্রম করেছে। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, শুক্রবার রাতে কয়েকটি প্রাথমিক প্রযুক্তির ড্রোন নিক্ষেপ করা হয়েছিল, তবে সেগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়। লক্ষ্যবস্তুর মধ্যে সেনাবাহিনীর সদরদপ্তরও ছিল বলে জানানো হয়েছে। সেনাবাহিনী জানায়, ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দক্ষিণ-পশ্চিমের কোয়েটা শহরে দুই শিশু আহত হয়েছে। এছাড়া উত্তর-পশ্চিমের খোয়াত ও রাওয়ালপিন্ডিতে একজন করে বেসামরিক নাগরিক আহত হয়েছেন। নিরাপত্তাজনিত কারণে ড্রোন শনাক্ত হওয়ার পর রাজধানী ইসলামাবাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এই ঘটনা এমন সময় ঘটলো, যখন পাকিস্তান সম্প্রতি আফগানিস্তানে সামরিক অভিযান চালিয়েছে। ওই হামলায় আফগানিস্তানের রাজধানী কাবুলে চারজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে আফগান তালেবান সরকার পাকিস্তানের অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে, আফগান ভূখণ্ড প্রতিবেশী দেশের বিরুদ্ধে স

আফগানিস্তান থেকে ছোড়া ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

আফগান তালেবান বেসামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলার চেষ্টা চালালেও সেগুলো প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শনিবার (১৪ মার্চ) বলেন, আফগান তালেবান এই হামলা চালিয়ে লাল রেখা অতিক্রম করেছে।

পাকিস্তান সেনাবাহিনীর দাবি, শুক্রবার রাতে কয়েকটি প্রাথমিক প্রযুক্তির ড্রোন নিক্ষেপ করা হয়েছিল, তবে সেগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়। লক্ষ্যবস্তুর মধ্যে সেনাবাহিনীর সদরদপ্তরও ছিল বলে জানানো হয়েছে।

সেনাবাহিনী জানায়, ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দক্ষিণ-পশ্চিমের কোয়েটা শহরে দুই শিশু আহত হয়েছে। এছাড়া উত্তর-পশ্চিমের খোয়াত ও রাওয়ালপিন্ডিতে একজন করে বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

নিরাপত্তাজনিত কারণে ড্রোন শনাক্ত হওয়ার পর রাজধানী ইসলামাবাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এই ঘটনা এমন সময় ঘটলো, যখন পাকিস্তান সম্প্রতি আফগানিস্তানে সামরিক অভিযান চালিয়েছে। ওই হামলায় আফগানিস্তানের রাজধানী কাবুলে চারজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে আফগান তালেবান সরকার পাকিস্তানের অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে, আফগান ভূখণ্ড প্রতিবেশী দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের অনুমতি দেওয়া হয় না।

জাতিসংঘের আফগানিস্তান মিশন জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি থেকে সীমান্ত সংঘর্ষে আফগানিস্তানে অন্তত ৭৫ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৯৩ জন আহত হয়েছেন।

সূত্র: এএফপি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow