আফগান সরকারের সঙ্গে রাশিয়ার ‘পার্টনারশিপ’ 

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সঙ্গে ‘পার্টনারশিপ’ গড়ে তুলছে রাশিয়া। দেশটির সঙ্গে সহযোগিতা বাড়াতে আঞ্চলিক অন্যান্য দেশকেও উৎসাহিত করছে রাশিয়া।   রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু বলেছেন, আফগানিস্তানের সঙ্গে সহযোগিতা অঞ্চলটির নিরাপত্তা ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের বরাতে এ তথ্য জানা গেছে। তিনি জানান, তালেবান সরকারের সঙ্গে রাশিয়া সংলাপ এগিয়ে নিচ্ছে। এর মধ্যে নিরাপত্তা, বাণিজ্য, সংস্কৃতি ও মানবিক সহায়তার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। চীনের সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর নিরাপত্তা কর্মকর্তাদের এক বৈঠকে শোইগু এসব কথা বলেন। এসসিওর সদস্যদের মধ্যে রয়েছে চীন, ভারত, ইরান, পাকিস্তানসহ কয়েকটি সাবেক সোভিয়েত রাষ্ট্র। শোইগু আরও বলেন, আফগানিস্তানকে ঘিরে এসসিওর যোগাযোগ গ্রুপ পুনরুজ্জীবিত করা উচিত। উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহারের পর তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর ২০২৫ সালে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow