আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় বিস্ফোরণে ভারতীয় সেনাবাহিনীর চার সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) রয়েছেন। খবর এনডিটিভির।  গত এক সপ্তাহে এলওসি বরাবর এটি তৃতীয় বিস্ফোরণের ঘটনা। এর আগে দুটি পৃথক ঘটনায় দুই সেনা নিহত এবং ছয়জন আহত হন। মঙ্গলবার সকালে রাজৌরি জেলার নওশেরা সেক্টরে এলওসি বরাবর টহলরত সেনাদের কাছে বিস্ফোরণটি ঘটে বলে জানা গেছে। আহত সেনাদের দ্রুত উদ্ধার করে বিমানযোগে উধমপুরে সেনাবাহিনীর কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের প্রকৃতি এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনী আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছেন, সাম্প্রতিক তিনটি বিস্ফোরণই দুর্ঘটনাজনিত ছিল। এর আগে ৯ জুন উরি সেক্টরের কামালকোট এলাকায় একটি ‘দুর্ঘটনাজনিত’ গ্রেনেড বিস্ফোরণে দুই সেনা সদস্য নিহত হন। নিহতরা হলেন সওয়ার চাভান বিক্রম বালকৃষ্ণ এবং স্যাপার যাদব অর্জুন রাজেন্দ্র। এছাড়া ১২ জুন পুঞ্চ সেক্টরে এলওসি সংলগ্ন আরেকটি বিস্ফোরণে দুই সেনা আহত হন। ওই ঘটনার প্রকৃতি নিয়েও বিভিন্ন ধরনের তথ্য প্রকাশিত হলেও সেনাবাহিনীর পক্ষ থ

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ
জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় বিস্ফোরণে ভারতীয় সেনাবাহিনীর চার সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) রয়েছেন। খবর এনডিটিভির।  গত এক সপ্তাহে এলওসি বরাবর এটি তৃতীয় বিস্ফোরণের ঘটনা। এর আগে দুটি পৃথক ঘটনায় দুই সেনা নিহত এবং ছয়জন আহত হন। মঙ্গলবার সকালে রাজৌরি জেলার নওশেরা সেক্টরে এলওসি বরাবর টহলরত সেনাদের কাছে বিস্ফোরণটি ঘটে বলে জানা গেছে। আহত সেনাদের দ্রুত উদ্ধার করে বিমানযোগে উধমপুরে সেনাবাহিনীর কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের প্রকৃতি এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনী আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছেন, সাম্প্রতিক তিনটি বিস্ফোরণই দুর্ঘটনাজনিত ছিল। এর আগে ৯ জুন উরি সেক্টরের কামালকোট এলাকায় একটি ‘দুর্ঘটনাজনিত’ গ্রেনেড বিস্ফোরণে দুই সেনা সদস্য নিহত হন। নিহতরা হলেন সওয়ার চাভান বিক্রম বালকৃষ্ণ এবং স্যাপার যাদব অর্জুন রাজেন্দ্র। এছাড়া ১২ জুন পুঞ্চ সেক্টরে এলওসি সংলগ্ন আরেকটি বিস্ফোরণে দুই সেনা আহত হন। ওই ঘটনার প্রকৃতি নিয়েও বিভিন্ন ধরনের তথ্য প্রকাশিত হলেও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। গত রোববার পুঞ্চ জেলার মেন্ধার সেক্টরের বালাকোট এলাকায় গোলাগুলির খবর পাওয়া যায়। কিছু প্রতিবেদনে এটিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা হিসেবে উল্লেখ করা হলেও সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে, রাজৌরি জেলায় সন্ত্রাসীদের একটি দলের সন্ধানে পরিচালিত ‘অপারেশন শেরাওয়ালি’ গত তিন সপ্তাহ ধরে অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow