আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা
আবারও নিখোঁজ হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নানা। রোববার (৭ জুন) দুপুরে মুন্সীগঞ্জের ঢালিকান্দি পুরাবাজার এলাকা থেকে তিনি হারিয়ে যান। নানার এই নিখোঁজের ঘটনায় বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিনেত্রী।
নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে নানার নিখোঁজ হওয়ার বিষয়ে একটি পোস্ট শেয়ার হিমি।
প্রকাশিত সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘আমার নানা আজ দুপুরে মুন্সীগঞ্জ ঢালিকান্দি পুরাবাজার থেকে হারিয়ে গিয়েছে। হারানোর সময় নীল পাঞ্জাবি পরনে ছিল তার। তার ভুলে যাওয়ার সমস্যা আছে।’
তিনি আরও লিখেছেন, ‘কেউ সন্ধান পেলে দয়া করে যোগাযোগ করুন ০১৭৫০১৫২৩১৩ নাম্বারে। এই নাম্বার আমার না, কেউ অকারণে কল করে বিরক্ত করবেন না। কোনো সহৃদয় ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন, তবে পোস্টে উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী।’
উল্লেখ্য, ২০২৫ সালের (১৭ ফেব্রুয়ারি) তার নানা নিখোঁজ হয়েছিল বলেও জানিয়েছেন হিমি।