আবারও সূর্যবংশির তাণ্ডব, ফাইনালে যেতে বিশাল স্কোর রাজস্থানের

বৈভব সূর্যবংশির বয়স সত্যি ১৫ কি না- এ নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। যদিও রাজস্থার রয়্যালসের সহকারী কোচ পার্থিব প্যাটেল কড়া ভাষায় এর জবাব দিয়ে দিলেন। তবে, ১৫ বছর বয়সে কিভাবে এতটা দানবীয় ব্যাটিং করতে পারেন- সেটা বিস্ময়করই বটে। কিশোর এই ব্যাটার আইপিএল কোয়ালিফায়ারে পরপর দুটি সেঞ্চুরি মিস করলেন। আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেললেন ৯৭ রানের ইনিংস। মেরেছিলেন ১২টি ছক্কার মার। ৬৮০ রান করে হয়েছিলেন এবারের আইপিএল আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক। এবার যেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার পালা। আইপিএল কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে আবারও নব্বইয়োর্ধ্ব ইনিংসে আটকে গেলেন তিনি। শতরান মিস করলেন। তবে, ঝড় তুলে ৪৭ বলে খেললেন ৯৬ রানের বিশাল ইনিংস। ৭টি ছক্কা ও ৮টি বাউন্ডারির মার মারেন তিনি। এ নিয়ে আইপিএলে তার ছক্কা হলো ৭২টি। যা আইপিএলের কোনো এক আসরে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড। আগের ম্যাচেই গেইলের ৫৯ ছক্কার রেকর্ডকে পেছনে ফেলেছেন বৈভব। ১৫ বছর বয়সী এই ব্যাটারের ব্যাটে চড়ে গুজরাটের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ২১৪ রানের বিশাল স্কোর গড়েছে রাজস্থান রয়্যালস। ৩৫ বলে ৪৫ রান করে অপরাজ

আবারও সূর্যবংশির তাণ্ডব, ফাইনালে যেতে বিশাল স্কোর রাজস্থানের

বৈভব সূর্যবংশির বয়স সত্যি ১৫ কি না- এ নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। যদিও রাজস্থার রয়্যালসের সহকারী কোচ পার্থিব প্যাটেল কড়া ভাষায় এর জবাব দিয়ে দিলেন। তবে, ১৫ বছর বয়সে কিভাবে এতটা দানবীয় ব্যাটিং করতে পারেন- সেটা বিস্ময়করই বটে।

কিশোর এই ব্যাটার আইপিএল কোয়ালিফায়ারে পরপর দুটি সেঞ্চুরি মিস করলেন। আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেললেন ৯৭ রানের ইনিংস। মেরেছিলেন ১২টি ছক্কার মার। ৬৮০ রান করে হয়েছিলেন এবারের আইপিএল আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক।

এবার যেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার পালা। আইপিএল কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে আবারও নব্বইয়োর্ধ্ব ইনিংসে আটকে গেলেন তিনি। শতরান মিস করলেন। তবে, ঝড় তুলে ৪৭ বলে খেললেন ৯৬ রানের বিশাল ইনিংস। ৭টি ছক্কা ও ৮টি বাউন্ডারির মার মারেন তিনি। এ নিয়ে আইপিএলে তার ছক্কা হলো ৭২টি। যা আইপিএলের কোনো এক আসরে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড। আগের ম্যাচেই গেইলের ৫৯ ছক্কার রেকর্ডকে পেছনে ফেলেছেন বৈভব।

১৫ বছর বয়সী এই ব্যাটারের ব্যাটে চড়ে গুজরাটের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ২১৪ রানের বিশাল স্কোর গড়েছে রাজস্থান রয়্যালস। ৩৫ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন রবিন্দ্র জাদেজা। ১১ বরে ৩৮ রানে অপরাজিত থাকেন ডনোভান ফেরেইরা।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow