আবার জমবে কনসার্ট, আসবেন ভারত-পাকিস্তানের শিল্পীরা

দেশে আবারও শুরু হতে যাচ্ছে বিদেশি শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট। গত বছরের শীতে নিরাপত্তাজনিত কারণে একাধিক আন্তর্জাতিক কনসার্ট বাতিল হলেও জাতীয় নির্বাচনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আয়োজকেরা নতুন করে পরিকল্পনা হাতে নিয়েছেন। আগে বিভিন্ন আয়োজক প্রতিষ্ঠান পাকিস্তান ও ভারতের জনপ্রিয় শিল্পীদের নিয়ে একাধিক কনসার্টের ঘোষণা দিয়েছিল। তালিকায় ছিলেন আতিফ আসলাম, আলি আজমত, অনুভ জেইন এবং পাকিস্তানের ব্যান্ড জাল ও কাভিশ। তবে প্রশাসনিক অনুমতি না পাওয়ায় এসব আয়োজন শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। এমনকি ঢাকায় এসেও নির্ধারিত কনসার্টে পারফর্ম করতে পারেননি আতিফ আসলাম ও আলী আজমত। পরে তারা সীমিত পরিসরে কিছু প্রাইভেট শো করে ফিরে যান। নতুন করে কনসার্টের ধারায় ফিরতে যাচ্ছে রাজধানী। আগামী ২৪ এপ্রিল ঢাকার কোর্টসাইড, মাদানী অ্যাভিনিউতে ‘ইন্ডি ফেস্ট’ শিরোনামে একটি বড় আয়োজন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিল্পীরা একই মঞ্চে পারফর্ম করবেন। কনসার্টটি আয়োজন করছে টোয়েন্টিস কমিউনিকেশনস ও মাইকড্রপ এক্সপেরিয়েন্সিয়ালস। পাকিস্তানের শিল্পী আব্দুল হান্নান এই আয়োজনে গান শোনাবেন পাকিস্তানের শিল্পী আব্দুল হান্নান, ব্যান্ড

আবার জমবে কনসার্ট, আসবেন ভারত-পাকিস্তানের শিল্পীরা

দেশে আবারও শুরু হতে যাচ্ছে বিদেশি শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট। গত বছরের শীতে নিরাপত্তাজনিত কারণে একাধিক আন্তর্জাতিক কনসার্ট বাতিল হলেও জাতীয় নির্বাচনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আয়োজকেরা নতুন করে পরিকল্পনা হাতে নিয়েছেন।

আগে বিভিন্ন আয়োজক প্রতিষ্ঠান পাকিস্তান ও ভারতের জনপ্রিয় শিল্পীদের নিয়ে একাধিক কনসার্টের ঘোষণা দিয়েছিল। তালিকায় ছিলেন আতিফ আসলাম, আলি আজমত, অনুভ জেইন এবং পাকিস্তানের ব্যান্ড জাল ও কাভিশ।

তবে প্রশাসনিক অনুমতি না পাওয়ায় এসব আয়োজন শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। এমনকি ঢাকায় এসেও নির্ধারিত কনসার্টে পারফর্ম করতে পারেননি আতিফ আসলাম ও আলী আজমত। পরে তারা সীমিত পরিসরে কিছু প্রাইভেট শো করে ফিরে যান।

নতুন করে কনসার্টের ধারায় ফিরতে যাচ্ছে রাজধানী। আগামী ২৪ এপ্রিল ঢাকার কোর্টসাইড, মাদানী অ্যাভিনিউতে ‘ইন্ডি ফেস্ট’ শিরোনামে একটি বড় আয়োজন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিল্পীরা একই মঞ্চে পারফর্ম করবেন। কনসার্টটি আয়োজন করছে টোয়েন্টিস কমিউনিকেশনস ও মাইকড্রপ এক্সপেরিয়েন্সিয়ালস।


পাকিস্তানের শিল্পী আব্দুল হান্নান

এই আয়োজনে গান শোনাবেন পাকিস্তানের শিল্পী আব্দুল হান্নান, ব্যান্ড বায়ান, ভারতের তালপাতার সেপাই এবং বাংলাদেশের লেভেল ফাইভ।

আয়োজকদের ভাষ্য, তিন দেশের সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করাই তাদের লক্ষ্য। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়, আর গেট খুলে দেওয়া হবে বিকেল ৩টায়। ইতোমধ্যে টিকিট বিক্রিও শুরু হয়েছে।

অন্যদিকে, গত বছরের ডিসেম্বরে স্থগিত হওয়া ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ কনসার্টটি নতুন করে আয়োজনের উদ্যোগ নিয়েছে প্রাইম ওয়েভ কমিউনিকেশন। এই কনসার্টে পারফর্ম করার কথা ছিল কাভিশ ব্যান্ডের। পাশাপাশি বাংলাদেশের শিরোনামহীন ও মেঘদললের।

আয়োজকরা জানিয়েছেন, সংশ্লিষ্ট শিল্পীদের সঙ্গে নতুন করে আলোচনা চলছে এবং শিগগিরই চূড়ান্ত তারিখ ও ভেন্যু ঘোষণা করা হবে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow