আবেদন শুরু ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’ 

দেশের প্রান্তিক পর্যায়ের চা-দোকানি বাবা-মায়ের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সন্তানদের সম্মান জানাতে আবারও শুরু হয়েছে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’-এর আবেদন। সন্তানের সাফল্যের পেছনে থাকে বাবা-মায়ের ত্যাগ, পরিশ্রম ও ভালোবাসার অনস্বীকার্য অবদান । সীমিত সামর্থ্য ও নানা প্রতিকূলতার মধ্যেও সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন দেশের হাজারো চা-দোকানি বাবা-মা। সেই সংগ্রামী চা-দোকানি বাবা-মা ও তাদের কৃতী সন্তানকে সম্মান জানাতে নাম্বার ওয়ান ব্র্যান্ড টানা তৃতীয়বারের মতো আয়োজন করেছে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা-২০২৬’। এই উদ্যোগের আওতায় দেশের প্রান্তিক পর্যায়ের চা-দোকানি বাবা-মায়ের এসএসসি ও সমমান ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সন্তানসহ পুরো পরিবারকে সংবর্ধনা প্রদান করা হবে। নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন এককালীন শিক্ষা বৃত্তি, এইচএসসি অল সাবজেক্ট অনলাইন কোর্স, সনদ, ক্রেস্ট এবং বিশেষ উপহার। জিপিএ-৫ প্রাপ্ত আগ্রহী শিক্ষার্থীরা নাম্বার ওয়ান এর ওয়েবসাইটে (www.no1family.com) গিয়ে আগামী ২৫ আগস্ট পর্যন্ত বিনামূল্যে আবেদন করতে পার

আবেদন শুরু ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’ 
দেশের প্রান্তিক পর্যায়ের চা-দোকানি বাবা-মায়ের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সন্তানদের সম্মান জানাতে আবারও শুরু হয়েছে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’-এর আবেদন। সন্তানের সাফল্যের পেছনে থাকে বাবা-মায়ের ত্যাগ, পরিশ্রম ও ভালোবাসার অনস্বীকার্য অবদান । সীমিত সামর্থ্য ও নানা প্রতিকূলতার মধ্যেও সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন দেশের হাজারো চা-দোকানি বাবা-মা। সেই সংগ্রামী চা-দোকানি বাবা-মা ও তাদের কৃতী সন্তানকে সম্মান জানাতে নাম্বার ওয়ান ব্র্যান্ড টানা তৃতীয়বারের মতো আয়োজন করেছে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা-২০২৬’। এই উদ্যোগের আওতায় দেশের প্রান্তিক পর্যায়ের চা-দোকানি বাবা-মায়ের এসএসসি ও সমমান ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সন্তানসহ পুরো পরিবারকে সংবর্ধনা প্রদান করা হবে। নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন এককালীন শিক্ষা বৃত্তি, এইচএসসি অল সাবজেক্ট অনলাইন কোর্স, সনদ, ক্রেস্ট এবং বিশেষ উপহার। জিপিএ-৫ প্রাপ্ত আগ্রহী শিক্ষার্থীরা নাম্বার ওয়ান এর ওয়েবসাইটে (www.no1family.com) গিয়ে আগামী ২৫ আগস্ট পর্যন্ত বিনামূল্যে আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচিত কৃতী সন্তান এবং তাদের বাবা-মাকে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হবে। উল্লেখ্য, গত দুই বছরেও এই আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের বহু চা-দোকানি বাবা-মা ও তাদের মেধাবী সন্তানকে সম্মানিত করেছে নাম্বার ওয়ান। এ বছরের আয়োজনের মাধ্যমেও প্রান্তিক চা-দোকানি বাবা-মায়ের স্বপ্ন, ত্যাগ, পরিশ্রম ও সাফল্যকে সম্মান জানানোর এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। নাম্বার ওয়ান ব্র্যান্ড ও এমজিআই সম্পর্কে- দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর জনপ্রিয় ব্র্যান্ড নাম্বার ওয়ান, দেশব্যাপী মানুষের কাছে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করে কোটি মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে চায়ের দোকানিদের কাছে নাম্বার ওয়ান ব্র্যান্ড-এর কনডেন্সড্ মিল্ক, চা-পাতা, চিনি, গুঁড়ো দুধ, ইত্যাদি পণ্য কেবল সুপরিচিতই হয়নি, তাদের প্রতিদিনের ব্যবসায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে প্রতিনিয়ত। এমজিআই বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী। ৫০ বছরেরও বেশি সময় ধরে শিল্পগ্রুপটি এফএমসিজি, জ্বালানি, উৎপাদন ও অবকাঠামোসহ নানা খাতে কার্যক্রম পরিচালনা করছে। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এমজিআই বর্তমানে ৫৭টিরও বেশি শিল্প ইউনিট পরিচালনা করে দেশের অর্থনীতি ও শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব প্রতিষ্ঠানে ৬৫ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। বর্তমানে বাংলাদেশের প্রতি ২টি পরিবারের ১টি প্রতিদিন এমজিআই-এর পণ্য ব্যবহার করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow