আব্দুল্লাহপুর ফ্লাইওভারে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

রাজধানী উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর ফ্লাইওভারে মোটরসাইকেলের ধাক্কায় মো. ইমন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৭ জুন) এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে মারা যান ওই যুবক। এর আগে, বুধবার দুর্ঘটনার পর দুপুর ১২টার দিকে আহত অবস্থায় ইমনকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে মৃত্যু হয় ইমনের। আরও পড়ুন আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপরেও বাসস্টপ, ঝুঁকির মুখে যাত্রীরা যাত্রাবাড়ীতে ফ্লাইওভারে গাড়িচাপায় যুবক নিহত নিহতের চাচা নাজিমুদ্দিন জানান, ইমন শারীরিক প্রতিবন্ধী। বুধবার বিকেলের পর থেকে বাসায় না ফেরায় স্বজনরা চিন্তিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে যান তারা। সেখান থেকে ইমনকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যান ইমন। তিনি আরও জানান, ইমন গাজীপুর সদর এলাকার প্রয়াত সোহেল চৌধুরীর ছেলে। বর্তমানে টঙ্গী এলাকায়

আব্দুল্লাহপুর ফ্লাইওভারে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

রাজধানী উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর ফ্লাইওভারে মোটরসাইকেলের ধাক্কায় মো. ইমন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৭ জুন) এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে মারা যান ওই যুবক।

এর আগে, বুধবার দুর্ঘটনার পর দুপুর ১২টার দিকে আহত অবস্থায় ইমনকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে মৃত্যু হয় ইমনের।

নিহতের চাচা নাজিমুদ্দিন জানান, ইমন শারীরিক প্রতিবন্ধী। বুধবার বিকেলের পর থেকে বাসায় না ফেরায় স্বজনরা চিন্তিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে যান তারা। সেখান থেকে ইমনকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যান ইমন।

তিনি আরও জানান, ইমন গাজীপুর সদর এলাকার প্রয়াত সোহেল চৌধুরীর ছেলে। বর্তমানে টঙ্গী এলাকায় থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow