আমজাদ খান চৌধুরী হাসপাতালে বিনামূল্যে ঠোটকাঁটা-তালুকাটা শিশুর অপারেশন
নাটোরের চাঁদপুরের পীরগঞ্জে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের বুধবার (১৭ জুন) থেকে তিনি দিনব্যাপী বিনামূল্যে অপারেশনের কার্যক্রম শুরু হয়েছে। আগামী শুক্রবার (১৯ জুন) পর্যন্ত এই কর্মসূচি চলবে। কর্মসূচির আওতায় উত্তরাঞ্চলের বেশ কিছু শিশুর অভিভাবক তাদের সন্তানদের এই অপারেশনের বিশেষ সুবিধা নিতে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে এসেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এবং ক্লেফ্ট বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর ও চিফ সার্জন ডা. মো. মাজহারুল হক ইমরানের নেতৃত্বে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের সহায়তায় এই অপারেশন কার্যক্রম চলছে। তিনি বলেন, ক্লেফ্ট সার্জন হিসেবে দীর্ঘদিন ধরে তিনি এই চিকিৎসা দিয়ে আসছেন। দুই বছর ধরে তিনি আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা সেবার সঙ্গে জড়িত রয়েছেন। এই চিকিৎসা একেবারেই ফ্রি। এমনকি রোগীদের চিকিৎসাকালীন খাবারের ব্যবস্থাও ফ্রি। আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা হাবিব আল নাহিদ বলেন, ২০-২৫ জন রোগীকে প্রতিমাসে আমরা বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছি। আমাদের এই সেবাদান কর্মসূচি অব্
নাটোরের চাঁদপুরের পীরগঞ্জে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের বুধবার (১৭ জুন) থেকে তিনি দিনব্যাপী বিনামূল্যে অপারেশনের কার্যক্রম শুরু হয়েছে।
আগামী শুক্রবার (১৯ জুন) পর্যন্ত এই কর্মসূচি চলবে। কর্মসূচির আওতায় উত্তরাঞ্চলের বেশ কিছু শিশুর অভিভাবক তাদের সন্তানদের এই অপারেশনের বিশেষ সুবিধা নিতে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে এসেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এবং ক্লেফ্ট বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর ও চিফ সার্জন ডা. মো. মাজহারুল হক ইমরানের নেতৃত্বে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের সহায়তায় এই অপারেশন কার্যক্রম চলছে।
তিনি বলেন, ক্লেফ্ট সার্জন হিসেবে দীর্ঘদিন ধরে তিনি এই চিকিৎসা দিয়ে আসছেন। দুই বছর ধরে তিনি আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা সেবার সঙ্গে জড়িত রয়েছেন। এই চিকিৎসা একেবারেই ফ্রি। এমনকি রোগীদের চিকিৎসাকালীন খাবারের ব্যবস্থাও ফ্রি।
আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা হাবিব আল নাহিদ বলেন, ২০-২৫ জন রোগীকে প্রতিমাসে আমরা বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছি। আমাদের এই সেবাদান কর্মসূচি অব্যাহত থাকবে।
রেজাউল করিম রেজা/এফএ/জেআইএম
What's Your Reaction?