আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই : চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেন, আমরা বাংলাদেশের মানুষ। আমরা অন্য কোনো দেশের ইনসাফ দেখতে চাই না। আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই। শনিবার (৭ ফেব্রুয়ারি) পটুয়াখালী-২ (বাউফল) আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বিএনপি-জামায়াত কেউ বলেনি আমরা ইসলামভিক্তিক রাষ্ট্র পরিচালনা করব। তারা বলেছে, প্রচলিত ধারা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। আমরা বলেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি বিজয়ী হয়, তাহলে আমরা ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব। কারণ আজ ৫৪ বছর দেশ স্বাধীন হলো। প্রচলিত এ আইনের কারণেই দেশ পাঁচবার দুর্নীতিতে বিশ্বে চ্যাম্পিয়ান হয়ে, চোরের দেশে পরিণত হয়েছে। এ আইনের কারণেই এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে বিদেশে বেগম পাড়া তৈরি হয়েছে। এই আইনের কারণেই এ দেশে বসে অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হয়েছে। তিনি আরও বলেন, আমরা উন্নয়নের ফুলঝুড়ি দেখাতে পারব না। আমরা দেখেছি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেন, আমরা বাংলাদেশের মানুষ। আমরা অন্য কোনো দেশের ইনসাফ দেখতে চাই না। আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই।
শনিবার (৭ ফেব্রুয়ারি) পটুয়াখালী-২ (বাউফল) আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বিএনপি-জামায়াত কেউ বলেনি আমরা ইসলামভিক্তিক রাষ্ট্র পরিচালনা করব। তারা বলেছে, প্রচলিত ধারা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। আমরা বলেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি বিজয়ী হয়, তাহলে আমরা ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব। কারণ আজ ৫৪ বছর দেশ স্বাধীন হলো। প্রচলিত এ আইনের কারণেই দেশ পাঁচবার দুর্নীতিতে বিশ্বে চ্যাম্পিয়ান হয়ে, চোরের দেশে পরিণত হয়েছে। এ আইনের কারণেই এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে বিদেশে বেগম পাড়া তৈরি হয়েছে। এই আইনের কারণেই এ দেশে বসে অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা উন্নয়নের ফুলঝুড়ি দেখাতে পারব না। আমরা দেখেছি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন বিএনপি ঘর ছেড়ে পালায়, যখন বিএনপি ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগ ঘর ছেড়ে পালায়। ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে, তাহলে কোনো নিরাপরাধ মানুষকে দেশ ছেড়ে পালাতে হবে না।
এ সময় হাতপাখা প্রতীকে ভোট চেয়ে রেজাউল করীম বলেন, হাতপাখা প্রতীকের পক্ষে যদি একটা ভোট পরে তাহলে ইসলামের পক্ষে একটা শক্তি বাড়ে। তাই নতুন ভোটারসহ সকল শ্রেণি পেশার মানুষকে হাত পাখা প্রতীকে ভোট দেওয়া আহ্বান জানাই।
বাউফল পৌর সদরের পাবলিক মাঠে অনুষ্ঠিত ওই নির্বাচনী জনসভায় সভাপত্বি করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা কমিটির আহ্বায়ক ও হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী। এ সময় মঞ্চে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ, বাউফল উপজেলা ইসলামী আন্দোলনের সদস্য সচিব আলহাজ্ব আবুল হোসেন হাওলাদার এবং মাওলানা নুরুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।
What's Your Reaction?