আমরা জনপ্রিয় জুটি: মোদীকে মেলোনি

ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে বিশ্বনেতারা যখন বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করছিলেন, তখন আনুষ্ঠানিক বৈঠকের বাইরে একটি মুহূর্তই সবচেয়ে বেশি আলোচনায় আসে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও এক প্রাণবন্ত ও হাস্যরসাত্মক কথোপকথনে অংশ নেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সম্মেলনের ঐতিহ্যবাহী গ্রুপ ফটো তোলার আগে দুই নেতা উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সংক্ষিপ্ত হলেও তাদের এই আলাপচারিতা সবার নজর কাড়ে। মেলোনিকে বলতে শোনা যায়, আবার আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। এরপর তিনি মজা করে বলেন, আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি। ‘মেলোডি’ নামের ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যম ট্রেন্ডের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী মোদিও তাদের জনপ্রিয়তার ইঙ্গিত দেন। জবাবে মেলোনি হাসতে হাসতে বলেন, হ্যাঁ, আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি। ‘মেলোডি’ ট্রেন্ডের জন্ম একটি সাধারণ ইন্টারনেট রসিকতা থেকেই ‘মেলোডি’ এখন একটি বৈশ্বিক সামাজিক যোগাযোগমাধ্যম ট্রেন্ডে পরিণত হয়েছে। মোদী ও মেলোনির নামের সমন্বয়ে তৈরি

আমরা জনপ্রিয় জুটি: মোদীকে মেলোনি

ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে বিশ্বনেতারা যখন বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করছিলেন, তখন আনুষ্ঠানিক বৈঠকের বাইরে একটি মুহূর্তই সবচেয়ে বেশি আলোচনায় আসে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও এক প্রাণবন্ত ও হাস্যরসাত্মক কথোপকথনে অংশ নেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সম্মেলনের ঐতিহ্যবাহী গ্রুপ ফটো তোলার আগে দুই নেতা উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সংক্ষিপ্ত হলেও তাদের এই আলাপচারিতা সবার নজর কাড়ে।

মেলোনিকে বলতে শোনা যায়, আবার আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে।

এরপর তিনি মজা করে বলেন, আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি।

‘মেলোডি’ নামের ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যম ট্রেন্ডের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী মোদিও তাদের জনপ্রিয়তার ইঙ্গিত দেন। জবাবে মেলোনি হাসতে হাসতে বলেন, হ্যাঁ, আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি।

‘মেলোডি’ ট্রেন্ডের জন্ম

একটি সাধারণ ইন্টারনেট রসিকতা থেকেই ‘মেলোডি’ এখন একটি বৈশ্বিক সামাজিক যোগাযোগমাধ্যম ট্রেন্ডে পরিণত হয়েছে। মোদী ও মেলোনির নামের সমন্বয়ে তৈরি এই শব্দটি গত তিন বছরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কোপ২৮ সম্মেলনে মেলোনি মোদীর সঙ্গে একটি সেলফি পোস্ট করেছিলেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ভালো বন্ধু, হ্যাশট্যাগ ‘মেলোডি’।

এরপরই ‘মেলোডি’ হ্যাশট্যাগটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলে।

বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা এটি নিয়ে মিম, ভিডিও সম্পাদনা এবং নানা ধরনের মজার পোস্ট তৈরি করতে শুরু করেন। এরপর থেকে জি-৭ সম্মেলন, আন্তর্জাতিক সম্মেলন কিংবা দ্বিপক্ষীয় বৈঠক— প্রায় প্রতিটি অনুষ্ঠানে মোদী ও মেলোনির সাক্ষাৎকে ঘিরে নতুন করে আলোচনায় আসে ‘মেলোডি’।

গত মাসে রোম সফরের সময় প্রধানমন্ত্রী মোদী ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ‘মেলোডি’ নামের টফি উপহার দেন। অনেকেই এটিকে ‘মেলোডি’ ট্রেন্ডের প্রতি মোদীর সবচেয়ে মিষ্টি স্বীকৃতি হিসেবে দেখেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, নীল রঙের বন্দগালা স্যুট পরিহিত মোদী মেলোনির হাতে টফির প্যাকেট তুলে দিচ্ছেন। সাদা স্যুট পরা মেলোনি হাসিমুখে উপহারের জন্য তাকে ধন্যবাদ জানান।

ভিডিওতে মেলোনিকে বলতে শোনা যায়, প্রধানমন্ত্রী মোদী আমাদের জন্য একটি উপহার এনেছেন... খুব, খুব ভালো টফি। এ সময় দুই নেতাকেই হাসতে দেখা যায়।

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow