আমরা দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করতে চাই না: প্রধানমন্ত্রী
ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত সরকারের সময় দেশকে একটি আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। দেশে দারিদ্র্য বেড়েছে, দেশে বেকারত্ব বেড়েছে। প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে অকার্যকর করে ফেলা হয়েছিল। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার। সেটি হচ্ছে, আমরা দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করতে চাই না। রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হওয়া জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এই সম্মেলন ৬ মে পর্যন্ত চলবে এবং এটি বর্তমান গণতান্ত্রিক সরকারের সঙ্গে জেলা প্রশাসকদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব এখন আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (এআই) এর যুগে প্রবেশ করেছে। এ ব্যাপারে আমরা সবাই ওয়াকিবহাল।সুতরাং বৈশ্বিক প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয় তাহলে অবশ্যই জনপ্রশাসনের কর্মকর্তাদেরও কিন্তু সময়ের সঙ্গে মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখতে হবে। চতুর্থ বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্ত, অটোমেশন এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জনপ্রশাসনের কার্যক্রমকে কীভাবে আরও সময়োপযোগী, দক্ষ, স্বচ্ছ এবং জব
ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত সরকারের সময় দেশকে একটি আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। দেশে দারিদ্র্য বেড়েছে, দেশে বেকারত্ব বেড়েছে। প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে অকার্যকর করে ফেলা হয়েছিল। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার। সেটি হচ্ছে, আমরা দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করতে চাই না।
রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হওয়া জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এই সম্মেলন ৬ মে পর্যন্ত চলবে এবং এটি বর্তমান গণতান্ত্রিক সরকারের সঙ্গে জেলা প্রশাসকদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব এখন আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (এআই) এর যুগে প্রবেশ করেছে। এ ব্যাপারে আমরা সবাই ওয়াকিবহাল।সুতরাং বৈশ্বিক প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয় তাহলে অবশ্যই জনপ্রশাসনের কর্মকর্তাদেরও কিন্তু সময়ের সঙ্গে মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখতে হবে। চতুর্থ বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্ত, অটোমেশন এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জনপ্রশাসনের কার্যক্রমকে কীভাবে আরও সময়োপযোগী, দক্ষ, স্বচ্ছ এবং জবাবদিহি করা যায় এটি বোধহয় আমাদের এখন চিন্তা করা উচিত হবে। আইটি বা এআই বিষয়ে উন্নতি করা ছাড়া বিকল্প কিছু নেই।
মধ্যপ্রচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন,বর্তমানে যুদ্ধ পরিস্থিতি নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ পরিস্থিতি থেকে হয়তো পৃথিবীর কোনো দেশই রক্ষা পায়নি। বাংলাদেশও এফেক্টেড হয়েছে। এজন্য, দল-মত নির্বিশেষে রাষ্ট্র ও সমাজের প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসাই বর্তমান সরকারের লক্ষ্য।
আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের সময় দেশকে একটি আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। দেশে দারিদ্র্য বেড়েছে, দেশে বেকারত্ব বেড়েছে। প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে অকার্যকর করে ফেলা হয়েছিল। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুদক সবকিছুই ছিল অকার্যকর।
এ সময় তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার। সেটি হচ্ছে, আমরা দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করতে চাই না। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের বাস্তাবায়ন করা অত্যন্ত জরুরি। আমরা চাই সততা, মেধা এবং দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূলনীতি।
এএমএ
What's Your Reaction?