আমরা পরিবর্তন চাই : তৌসিফ 

দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীদের প্রচার কার্যক্রম শেষ, সরকার আরোপ করেছে যান চলাচলে বিধিনিষেধ। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা ছাড়ছেন অনেকে। সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে সাধারণ মানুষের পাশাপাশি সমাজের নানা অঙ্গনের মানুষদের মধ্যেই উৎসবমুখর আবহ বিরাজ করছে। সেই নির্বাচনী আমেজ ছুঁয়ে গেছে তারকাদের মাঝেও। নাটকের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব সারা বছরই ব্যস্ত সময় পার করেন কাজ নিয়ে। তবে নাগরিক দায়িত্বের জায়গা থেকে ভোট দেওয়াকে তিনি বরাবরই গুরুত্ব দিয়ে দেখেন। এবার ভোটকেন্দ্রে যাওয়ার আগে কোন বিষয়গুলো মাথায় রাখছেন— এমন প্রশ্নের জবাবে তৌসিফ বলেন, “আমি দেশের একজন সচেতন নাগরিক। ভোট দেওয়া নাগরিক অধিকার। এই অধিকার প্রয়োগ করতে ১২ ফেব্রুয়ারি যে বিষয়টি মাথায় নিয়ে ভোট দিতে যাব, তা হলো— আমরা পরিবর্তন চাই, আর পরিবর্তন আসে অংশগ্রহণের মাধ্যমে। ভোটে অংশ নিয়েই এই পরিবর্তন আপাতত শুরু হোক।” নিজের সচেতন অবস্থান দিয়ে অনুরাগীদের মাঝেও সচেতনতা ছড়িয়ে দিতে তৌসিফ মাহবুব বরাবরই সক্রিয়। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা সচেতনতা

আমরা পরিবর্তন চাই : তৌসিফ 
দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীদের প্রচার কার্যক্রম শেষ, সরকার আরোপ করেছে যান চলাচলে বিধিনিষেধ। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা ছাড়ছেন অনেকে। সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে সাধারণ মানুষের পাশাপাশি সমাজের নানা অঙ্গনের মানুষদের মধ্যেই উৎসবমুখর আবহ বিরাজ করছে। সেই নির্বাচনী আমেজ ছুঁয়ে গেছে তারকাদের মাঝেও। নাটকের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব সারা বছরই ব্যস্ত সময় পার করেন কাজ নিয়ে। তবে নাগরিক দায়িত্বের জায়গা থেকে ভোট দেওয়াকে তিনি বরাবরই গুরুত্ব দিয়ে দেখেন। এবার ভোটকেন্দ্রে যাওয়ার আগে কোন বিষয়গুলো মাথায় রাখছেন— এমন প্রশ্নের জবাবে তৌসিফ বলেন, “আমি দেশের একজন সচেতন নাগরিক। ভোট দেওয়া নাগরিক অধিকার। এই অধিকার প্রয়োগ করতে ১২ ফেব্রুয়ারি যে বিষয়টি মাথায় নিয়ে ভোট দিতে যাব, তা হলো— আমরা পরিবর্তন চাই, আর পরিবর্তন আসে অংশগ্রহণের মাধ্যমে। ভোটে অংশ নিয়েই এই পরিবর্তন আপাতত শুরু হোক।” নিজের সচেতন অবস্থান দিয়ে অনুরাগীদের মাঝেও সচেতনতা ছড়িয়ে দিতে তৌসিফ মাহবুব বরাবরই সক্রিয়। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা সচেতনতামূলক বার্তা দিতে দেখা যায় তাকে। এরই ধারাবাহিকতায় ‘লাভ অ্যান্ড নির্বাচন’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি, যেখানে দুর্নীতিবাজ রাজনৈতিক নেতাদের ঘিরে গল্প আবর্তিত হয়েছে। নাটকটিতে তৌসিফের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। পরিচালনায় ছিলেন রাফাত মজুমদার রিংকু। কাজের দিক থেকেও ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেতা। সামনে ভালোবাসা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে তার একাধিক নতুন নাটক মুক্তি পাওয়ার কথা রয়েছে, যার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ঈদের কয়েকটি কাজ বাকি থাকলেও এরপরই শুরু হবে ঈদুল আজহার ব্যস্ততা। পাশাপাশি বিজ্ঞাপনসহ নানা ধরনের প্রকল্পে নিয়মিত অংশ নিতে দেখা যাবে— এমনটিই জানান তৌসিফ মাহবুব। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow