আমরা প্রস্তুত, বিশ্বকাপের কোনো স্পষ্ট ফেবারিট নেই: আনচেলত্তি
কার্লো আনচেলত্তি বলেছেন, তার বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারের আরেকটি দারুণ মুহূর্তের জন্য তিনি প্রস্তুত। কারণ বিশ্বকাপের মঞ্চে কোনো দলের প্রধান কোচ হিসেবে এটিই তার প্রথম ম্যাচ। দুই দশকের কোচিং ক্যারিয়ারে আনচেলত্তি ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও স্পেনে ঘরোয়া লিগ শিরোপা জয় করেছেন। তার কোচিং ক্যারিয়ারে ছিল এসি মিলান, চেলসি, প্যারিস সেন্ট-জার্মেই, বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাব। ২০২৫ সালের মে মাসে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর ৬৭ বছর বয়সী এই ইতালিয়ান কোচ শনিবার নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্বকাপের ডাগআউটে দাঁড়াবেন। শুক্রবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘এটি আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। এটি বিশেষ কিছু। অবশ্যই এর সঙ্গে অনেক দায়িত্ব জড়িত। ফুটবলের দেশ এবং বিশ্বের সবচেয়ে সফল জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা বড় সম্মানের বিষয়। এটি যেমন সম্মানের, তেমনি দায়িত্বেরও। আমার জন্য এটি একটি দারুণ মুহূর্ত।’ ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে উত্তর আমেরিকায় পৌঁছেছে ব্রাজিল। ২০০২ সালের পর থেকে সেলেসাওরা আর বিশ্বকাপ জিততে পারেনি। এছা
কার্লো আনচেলত্তি বলেছেন, তার বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারের আরেকটি দারুণ মুহূর্তের জন্য তিনি প্রস্তুত। কারণ বিশ্বকাপের মঞ্চে কোনো দলের প্রধান কোচ হিসেবে এটিই তার প্রথম ম্যাচ।
দুই দশকের কোচিং ক্যারিয়ারে আনচেলত্তি ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও স্পেনে ঘরোয়া লিগ শিরোপা জয় করেছেন। তার কোচিং ক্যারিয়ারে ছিল এসি মিলান, চেলসি, প্যারিস সেন্ট-জার্মেই, বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাব।
২০২৫ সালের মে মাসে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর ৬৭ বছর বয়সী এই ইতালিয়ান কোচ শনিবার নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্বকাপের ডাগআউটে দাঁড়াবেন।
শুক্রবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘এটি আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। এটি বিশেষ কিছু। অবশ্যই এর সঙ্গে অনেক দায়িত্ব জড়িত। ফুটবলের দেশ এবং বিশ্বের সবচেয়ে সফল জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা বড় সম্মানের বিষয়। এটি যেমন সম্মানের, তেমনি দায়িত্বেরও। আমার জন্য এটি একটি দারুণ মুহূর্ত।’
ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে উত্তর আমেরিকায় পৌঁছেছে ব্রাজিল। ২০০২ সালের পর থেকে সেলেসাওরা আর বিশ্বকাপ জিততে পারেনি। এছাড়া গত পাঁচ আসরের মধ্যে চারবারই তারা কোয়ার্টার ফাইনাল পেরোতে ব্যর্থ হয়েছে।
তবে আনচেলত্তির বিশ্বাস, তার দল বিশ্বের যেকোনো সেরা দলের সঙ্গে সমানতালে লড়াই করতে সক্ষম। দলের সেরা তারকা নেইমার আগামী সপ্তাহে আবার অনুশীলনে ফিরবেন জানিয়ে তিনি বলেন, ‘এটি এমন একটি দল, যারা যে কারও সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমরা যেকোনো দলের মুখোমুখি হতে পারি। আমাদের ট্যাকনিক্যাল দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে এবং আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী যে যেকোনো দলের বিপক্ষেই নিজেদের মেলে ধরতে পারব। এই বিশ্বকাপ নিয়ে আমাদের ভালো অনুভূতি রয়েছে। আমরা প্রস্তুত। এই মুহূর্তে বিশ্বকাপের কোনো স্পষ্ট ফেভারিট নেই। বেশ কয়েকটি দলেরই শেষ পর্যন্ত লড়াই করার সুযোগ রয়েছে।’
এমএমআর
What's Your Reaction?