আমরা সংস্কার চাই, সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই: ফখরুল

গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই গণভোটের মূল প্রশ্ন একটাই—কে সংস্কার চায়, আর কে চায় না। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিনসানসানবাবুর হাট এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‌“আমাদের দেশ ও রাষ্ট্র যেভাবে চালানো হয়েছিল, যারা তা চালিয়েছিল তারা আজ পালিয়ে গেছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার দরকার, আর সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই এই গণভোট। যারা সংস্কার চান তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন। আমরা সবাই সংস্কার চাই—তাই সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই।” হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না।’ তিনি বলেন, ‘এই দেশের প্রধানমন্ত্রী হোক একজন তরুণ, যিনি নতুন চিন্তা-ভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আসুন, সবাই মিলে সেই পরিবর্তনের পক্ষে অবস্থান নিই।’ তানভীর হাসান তানু/এস

আমরা সংস্কার চাই, সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই: ফখরুল

গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই গণভোটের মূল প্রশ্ন একটাই—কে সংস্কার চায়, আর কে চায় না।

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিনসানসানবাবুর হাট এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‌“আমাদের দেশ ও রাষ্ট্র যেভাবে চালানো হয়েছিল, যারা তা চালিয়েছিল তারা আজ পালিয়ে গেছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার দরকার, আর সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই এই গণভোট। যারা সংস্কার চান তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন। আমরা সবাই সংস্কার চাই—তাই সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই।”

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না।’

তিনি বলেন, ‘এই দেশের প্রধানমন্ত্রী হোক একজন তরুণ, যিনি নতুন চিন্তা-ভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আসুন, সবাই মিলে সেই পরিবর্তনের পক্ষে অবস্থান নিই।’

তানভীর হাসান তানু/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow