‘আমাকে দু-এক দিন পর রিমান্ডে দেওয়া হোক, শরীর আর সইছে না’

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে। ট্রাইব্যুনালে হাজির করা হলে এক দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয় তাকে। তবে শুনানিতে তিনি আরও কয়েক দিন সময় চেয়ে বলেন, ‘আমাকে দু-এক দিন পর রিমান্ডে দেওয়া হোক, আমার আর কুলাচ্ছে না।’ বৃহস্পতিবার (৭ মে) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। শুনানিতে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন, গত ৭ এপ্রিল মাসুদ উদ্দিন চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নানা কারণে তাকে এতদিন হাজির করা সম্ভব হয়নি। আজ তাকে হাজির করা হয়েছে। তারা এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ রাতে ধানমন্ডি থানা কিংবা ডিবি কার্যালয়ে রেখে এক দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চান এবং জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, ‘মার্চ মাস থেকে

‘আমাকে দু-এক দিন পর রিমান্ডে দেওয়া হোক, শরীর আর সইছে না’
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে। ট্রাইব্যুনালে হাজির করা হলে এক দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয় তাকে। তবে শুনানিতে তিনি আরও কয়েক দিন সময় চেয়ে বলেন, ‘আমাকে দু-এক দিন পর রিমান্ডে দেওয়া হোক, আমার আর কুলাচ্ছে না।’ বৃহস্পতিবার (৭ মে) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। শুনানিতে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন, গত ৭ এপ্রিল মাসুদ উদ্দিন চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নানা কারণে তাকে এতদিন হাজির করা সম্ভব হয়নি। আজ তাকে হাজির করা হয়েছে। তারা এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ রাতে ধানমন্ডি থানা কিংবা ডিবি কার্যালয়ে রেখে এক দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চান এবং জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, ‘মার্চ মাস থেকে আমি কন্টিনিউয়াস রিমান্ডে আছি। ৭২ বছর বয়স আমার। আমার অনেক রোগ আছে। আমাকে দু-এক দিন পর রিমান্ডে দেওয়া হোক। আমার আর কুলাচ্ছে না।’ তার আইনজীবী লিটন আহমেদ বলেন, তার মক্কেল টানা রিমান্ডে আছেন। দুই দিন পর, আগামী রোববার থেকে জিজ্ঞাসাবাদ করার অনুরোধ জানান তিনি। পরে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের জিজ্ঞাসাবাদের সময় চিকিৎসক উপস্থিত থাকবেন। আসামির আইনজীবীও উপস্থিত থাকতে পারবেন এবং বিরতিতে আইনজীবীর সঙ্গে দেখাও করা যাবে। তারা এক দিনের জিজ্ঞাসাবাদ সম্পন্ন করার পক্ষে অবস্থান নেন। ট্রাইব্যুনাল আসামি-পক্ষকে উদ্দেশ করে বলেন, ‘ভয়ের কোনো কারণ নেই। কোনো রকম থ্রেট দেখাতে পারবে না। সমস্যা হলে জানাবেন, ব্যবস্থা নেওয়া হবে।’ উল্লেখ্য, গত ২৩ মার্চ রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তারের পর বিভিন্ন মামলায় কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়েছে মাসুদ উদ্দিন চৌধুরীকে। তিনি ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন এবং এক-এগারোর সময় গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। ২০০৮ সালে তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পান। পরবর্তীকালে তিনি জাতীয় পার্টির (জাপা) মনোনয়নে ২০১৮ ও ২০২৪ সালে ফেনী-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow