আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমাদের উচিত যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব অস্ত্র ব্যবস্থা গড়ে তোলা। ইসরায়েলি সেনাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (২৩ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর কার্যালয় ওই বক্তব্যের ভিডিও প্রকাশ করেছে। সেখানে তিনি বলেন, আমাদের মার্কিন বন্ধুদের কাছ থেকে পাওয়া সহায়তার জন্য আমি চিরকৃতজ্ঞ। তবে আমাদের এই নির্ভরতা থেকে মুক্ত হতে হবে এবং নিজস্ব স্বাধীন অস্ত্রভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল আবিবের মতপার্থক্যের খবর সামনে য়াসার পর নেতানিয়াহু এমন মন্তব্য করলেন। লেবাননের দক্ষিণাঞ্চলে দখলকৃত এলাকায় হামলা কমাতে ওয়াশিংটন থেকে চাপ বাড়লেও নেতানিয়াহু স্পষ্ট করেছেন, ইসরায়েলি বাহিনী সেখানে অবস্থান অব্যাহত রাখবে। তিনি দাবি করেন, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে। একই সঙ্গে তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েল প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েল

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমাদের উচিত যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব অস্ত্র ব্যবস্থা গড়ে তোলা। ইসরায়েলি সেনাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (২৩ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর কার্যালয় ওই বক্তব্যের ভিডিও প্রকাশ করেছে। সেখানে তিনি বলেন, আমাদের মার্কিন বন্ধুদের কাছ থেকে পাওয়া সহায়তার জন্য আমি চিরকৃতজ্ঞ। তবে আমাদের এই নির্ভরতা থেকে মুক্ত হতে হবে এবং নিজস্ব স্বাধীন অস্ত্রভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল আবিবের মতপার্থক্যের খবর সামনে য়াসার পর নেতানিয়াহু এমন মন্তব্য করলেন। লেবাননের দক্ষিণাঞ্চলে দখলকৃত এলাকায় হামলা কমাতে ওয়াশিংটন থেকে চাপ বাড়লেও নেতানিয়াহু স্পষ্ট করেছেন, ইসরায়েলি বাহিনী সেখানে অবস্থান অব্যাহত রাখবে। তিনি দাবি করেন, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে। একই সঙ্গে তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েল প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক সহযোগী। প্রতিবছর ওয়াশিংটন থেকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা ও উন্নত অস্ত্র পেয়ে থাকে দেশটি। তবে নেতানিয়াহুর এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, ভবিষ্যতে প্রতিরক্ষা খাতে আরও বেশি আত্মনির্ভর হওয়ার দিকে গুরুত্ব দিতে চায় ইসরায়েল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow