আমার এলাকার হাসপাতাল নিজেই ‘রোগীর মতো’

নিজ সংসদীয় এলাকার হাসপাতালকে ‘রোগীর’ সঙ্গে তুলনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। স্বাস্থ্য ব্যবস্থার দুর্দশার কথা বলতে গিয়ে তিনি এমন তুলনা দেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনের আলোচনায় তিনি এ কথা বলেন। রুমিন ফারহানা বলেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য একটি হাসপাতাল আছে, যেটি মাত্র ৫০ শয্যাবিশিষ্ট। সে হাসপাতালটি নিজেই একটা রোগীর মতো। কারণ হিসেবে তিনি বলেন, এখানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, কর্মচারী, চাহিদামাফিক ঔষধ, আধুনিক যন্ত্রপাতি সবকিছুর সংকট বিদ্যমান। হাসপাতালটিতে ১০ কোটি টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু ৫ আগস্টের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় এখন পুরাতন দোতলা ভবনে কাজ চালানো হচ্ছে বলে জানান এ সংসদ সদস্য। তিনি বলেন, ভবনটি দেখলেই রোগাক্রান্ত মনে হয়। এই হাসপাতালে চিকিৎসক, কনসালটেন্ট ও নার্সসহ ৬৪টি পদ শূন্য রয়েছে। 

আমার এলাকার হাসপাতাল নিজেই ‘রোগীর মতো’

নিজ সংসদীয় এলাকার হাসপাতালকে ‘রোগীর’ সঙ্গে তুলনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। স্বাস্থ্য ব্যবস্থার দুর্দশার কথা বলতে গিয়ে তিনি এমন তুলনা দেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনের আলোচনায় তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য একটি হাসপাতাল আছে, যেটি মাত্র ৫০ শয্যাবিশিষ্ট। সে হাসপাতালটি নিজেই একটা রোগীর মতো।

কারণ হিসেবে তিনি বলেন, এখানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, কর্মচারী, চাহিদামাফিক ঔষধ, আধুনিক যন্ত্রপাতি সবকিছুর সংকট বিদ্যমান। হাসপাতালটিতে ১০ কোটি টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল।

কিন্তু ৫ আগস্টের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় এখন পুরাতন দোতলা ভবনে কাজ চালানো হচ্ছে বলে জানান এ সংসদ সদস্য।

তিনি বলেন, ভবনটি দেখলেই রোগাক্রান্ত মনে হয়। এই হাসপাতালে চিকিৎসক, কনসালটেন্ট ও নার্সসহ ৬৪টি পদ শূন্য রয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow