আমার নির্বাচন নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে: মির্জা আব্বাস

নির্বাচন নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, আমার নির্বাচন নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে। তোমাদের (নেতাকর্মী) এই কঠিন পরিশ্রমকে নষ্ট করার জন্য অনেক চক্রান্ত হচ্ছে। আমি আশা করবো তোমরা চোখ-কান খোলা রাখবে। যখন প্রয়োজন হবে, যদি এই চক্রান্তকারীরা না থামে, তাহলে তাদের বিরুদ্ধে আমাদের রাস্তায় নামতে হবে। আমরা বিন্দুমাত্র ছাড় দেবো না। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় শাহজানপুরে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, যদি আল্লাহ সুযোগ দেয়, আমরা আনন্দ করবো। তবে এমন আনন্দ করবো না যেন মানুষের অসুবিধা হয়। মাথায় রাখতে হবে, চক্রান্ত শেষ হয়ে যায়নি। এনএস/ইএ

আমার নির্বাচন নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে: মির্জা আব্বাস

নির্বাচন নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।

তিনি বলেন, আমার নির্বাচন নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে। তোমাদের (নেতাকর্মী) এই কঠিন পরিশ্রমকে নষ্ট করার জন্য অনেক চক্রান্ত হচ্ছে। আমি আশা করবো তোমরা চোখ-কান খোলা রাখবে। যখন প্রয়োজন হবে, যদি এই চক্রান্তকারীরা না থামে, তাহলে তাদের বিরুদ্ধে আমাদের রাস্তায় নামতে হবে। আমরা বিন্দুমাত্র ছাড় দেবো না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় শাহজানপুরে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, যদি আল্লাহ সুযোগ দেয়, আমরা আনন্দ করবো। তবে এমন আনন্দ করবো না যেন মানুষের অসুবিধা হয়। মাথায় রাখতে হবে, চক্রান্ত শেষ হয়ে যায়নি।

এনএস/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow