আমার নেওয়া সিদ্ধান্তগুলোই সঠিক প্রমাণিত হয়েছে : কাজল

বলিউডের ঝলমলে আলোয় আজ তিনি আত্মবিশ্বাসী এক তারকা। কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়ে আছে দ্বিধা, ভুল আর অজস্র শেখার গল্প। এক সময় নিজেকেই ‘জেদি’ এবং ‘বোকা’ বলে মনে করতেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে অকপটে স্বীকার করলেন সেই অজানা অধ্যায়— যেখানে অভিনেত্রীর আত্মবিশ্বাসের চেয়ে বেশি ছিল জেদ, আর অভিজ্ঞতার চেয়ে বেশি ছিল অজান্তে করা ভুল। প্রকাশিত সেই সাক্ষাৎকারে কাজল জানান, ক্যারিয়ারের শুরুর দিকে অনেক কিছুই তিনি না বুঝে করতেন। নিজের সিদ্ধান্তের ওপর অটল থাকা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, আমি খুব জেদি আর বোকা ছিলাম। তবে ভাগ্যক্রমে আমার নেওয়া সেই সিদ্ধান্তগুলোই শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়েছে।’ ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় বিরতি নেওয়া কিংবা ‘গুপ্ত’ সিনেমার মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করা সবই ছিল কাজলের সাহসী সিদ্ধান্ত। বর্তমানে অনেক নারীই এমন স্বাধীন সিদ্ধান্ত নিচ্ছেন দেখে তিনি আনন্দিত।  কাজলের কথায়, ‘আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছি এবং তাতে অনড় থেকেছি। আমার এই অদ্ভুত স্বভাব সত্ত্বেও মানুষ আমাকে ভালোবেসেছে, আমি সত্যিই

আমার নেওয়া সিদ্ধান্তগুলোই সঠিক প্রমাণিত হয়েছে : কাজল
বলিউডের ঝলমলে আলোয় আজ তিনি আত্মবিশ্বাসী এক তারকা। কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়ে আছে দ্বিধা, ভুল আর অজস্র শেখার গল্প। এক সময় নিজেকেই ‘জেদি’ এবং ‘বোকা’ বলে মনে করতেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে অকপটে স্বীকার করলেন সেই অজানা অধ্যায়— যেখানে অভিনেত্রীর আত্মবিশ্বাসের চেয়ে বেশি ছিল জেদ, আর অভিজ্ঞতার চেয়ে বেশি ছিল অজান্তে করা ভুল। প্রকাশিত সেই সাক্ষাৎকারে কাজল জানান, ক্যারিয়ারের শুরুর দিকে অনেক কিছুই তিনি না বুঝে করতেন। নিজের সিদ্ধান্তের ওপর অটল থাকা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, আমি খুব জেদি আর বোকা ছিলাম। তবে ভাগ্যক্রমে আমার নেওয়া সেই সিদ্ধান্তগুলোই শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়েছে।’ ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় বিরতি নেওয়া কিংবা ‘গুপ্ত’ সিনেমার মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করা সবই ছিল কাজলের সাহসী সিদ্ধান্ত। বর্তমানে অনেক নারীই এমন স্বাধীন সিদ্ধান্ত নিচ্ছেন দেখে তিনি আনন্দিত।  কাজলের কথায়, ‘আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছি এবং তাতে অনড় থেকেছি। আমার এই অদ্ভুত স্বভাব সত্ত্বেও মানুষ আমাকে ভালোবেসেছে, আমি সত্যিই কৃতজ্ঞ।’ কাজের ক্ষেত্রে কাজল সবসময়ই নিজের শর্ত বজায় রাখতে পছন্দ করেন।  ভালো চিত্রনাট্যের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে মানসিক বোঝাপড়াকে বেশি গুরুত্ব দেন তিনি। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘আমি কাদের সঙ্গে কাজ করছি, সেটা খুব গুরুত্বপূর্ণ। শুটিং সেটে টানা ৫০ দিন থাকতে হয়। যাদের সঙ্গে কাজ করছি, তাদের সঙ্গে যদি সহজ সম্পর্ক না থাকে, তবে সেই ৫০ দিনকে ৫০০ দিনের মতো দীর্ঘ মনে হয়।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow