আমিরকে বিয়ে করতেই আলোচনায় গৌরী, ভাইরাল পুরোনো ভিডিও

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানকে বিয়ের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে গৌরী স্প্র্যাট। ঘরোয়া আয়োজনে আইনিভাবে বিয়ের পর যখন শুভেচ্ছায় ভাসছেন এই নবদম্পতি, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে গৌরীর একটি পুরোনো ভিডিও। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, কয়েক মাস আগে বান্দ্রায় একটি অনুষ্ঠান শেষে গাড়ি থেকে নামার সময় পাপারাজ্জিদের ক্যামেরার মুখোমুখি হন গৌরী। সে সময় একের পর এক আলোকচিত্রী তাকে অনুসরণ করতে থাকলে স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন তিনি। ভাইরাল হওয়া ভিডিওতে গৌরীকে বলতে শোনা যায়, ‘আমাকে অনুসরণ করছেন কেন? আমাকে একা থাকতে দিন।’ মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে শুরু হয় আলোচনা। আরও পড়ুন ২৫ বছরের পরিচয়ের পর কীভাবে প্রেমে পড়েন গৌরী-আমির তবে ওই সময় অনেক নেটিজেন গৌরীর পক্ষেও কথা বলেন। তাদের মতে, দীর্ঘদিন ব্যক্তিগত জীবন আড়ালেই কাটিয়েছেন তিনি। তাই হঠাৎ করে প্রচারের আলোয় চলে আসার সঙ্গে মানিয়ে নিতে তার কিছুটা সময় লাগতেই পারে। আমির খানের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আসার আগে গৌরী সবসময় ব্যক্তিগত জীবনকে গণমাধ্যমের নজর থেকে দূরে রে

আমিরকে বিয়ে করতেই আলোচনায় গৌরী, ভাইরাল পুরোনো ভিডিও

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানকে বিয়ের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে গৌরী স্প্র্যাট। ঘরোয়া আয়োজনে আইনিভাবে বিয়ের পর যখন শুভেচ্ছায় ভাসছেন এই নবদম্পতি, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে গৌরীর একটি পুরোনো ভিডিও।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, কয়েক মাস আগে বান্দ্রায় একটি অনুষ্ঠান শেষে গাড়ি থেকে নামার সময় পাপারাজ্জিদের ক্যামেরার মুখোমুখি হন গৌরী। সে সময় একের পর এক আলোকচিত্রী তাকে অনুসরণ করতে থাকলে স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন তিনি।

ভাইরাল হওয়া ভিডিওতে গৌরীকে বলতে শোনা যায়, ‘আমাকে অনুসরণ করছেন কেন? আমাকে একা থাকতে দিন।’ মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে শুরু হয় আলোচনা।

তবে ওই সময় অনেক নেটিজেন গৌরীর পক্ষেও কথা বলেন। তাদের মতে, দীর্ঘদিন ব্যক্তিগত জীবন আড়ালেই কাটিয়েছেন তিনি। তাই হঠাৎ করে প্রচারের আলোয় চলে আসার সঙ্গে মানিয়ে নিতে তার কিছুটা সময় লাগতেই পারে।

আমির খানের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আসার আগে গৌরী সবসময় ব্যক্তিগত জীবনকে গণমাধ্যমের নজর থেকে দূরে রেখেছিলেন। সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পরও খুব কমই জনসমক্ষে দেখা গেছে তাকে। তবে আমির অভিনীত ‘সিতারে জমিন পর’ ছবির বিশেষ প্রদর্শনীতে অভিনেতার সঙ্গে উপস্থিত হয়ে আলোকচিত্রীদের জন্য ছবিও তুলেছিলেন তিনি।

এদিকে পরিবার, বন্ধু-বান্ধব ও বলিউডের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বাড়ির বাইরে অপেক্ষমাণ আলোকচিত্রীদের সঙ্গে দেখা করেন আমির। তাদের মধ্যে মিষ্টি বিতরণ করেন এবং শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

তবে বিয়ের পর এখনো জনসমক্ষে দেখা যায়নি গৌরীকে। এর মধ্যেই তার পুরোনো ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আবারও আলোচনায় উঠে এসেছেন আমির-পত্নী।

এমএমএফ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow