আমিরাতের পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা কুয়েতের
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে কুয়েত। দেশটির মন্ত্রিসভা এ ঘটনাকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেছে। খবর শাফাক নিউজের। মঙ্গলবার কুয়েত সরকার এক বিবৃতিতে জানায়, গুরুত্বপূর্ণ বেসামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। এর আগে সংযুক্ত আরব আমিরাত জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছয়টি ড্রোন ভূপাতিত করেছে, যেগুলো বেসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে পাঠানো হয়েছিল। আবুধাবির দাবি, ১৭ মে বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা এবং পরবর্তী ঘটনাগুলোর তদন্তে দেখা গেছে, ড্রোনগুলো ইরাকের ভূখণ্ড থেকে ছোড়া হয়েছিল। তবে ইরাক সরকার এ হামলার নিন্দা জানিয়ে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত শুরুর পর থেকে ইরাকভিত্তিক কয়েকটি সশস্ত্র গোষ্ঠী দেশটির ভেতর ও বাইরে বিভিন্ন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে। এসব হামলার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সা
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে কুয়েত। দেশটির মন্ত্রিসভা এ ঘটনাকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেছে। খবর শাফাক নিউজের।
মঙ্গলবার কুয়েত সরকার এক বিবৃতিতে জানায়, গুরুত্বপূর্ণ বেসামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।
এর আগে সংযুক্ত আরব আমিরাত জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছয়টি ড্রোন ভূপাতিত করেছে, যেগুলো বেসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে পাঠানো হয়েছিল।
আবুধাবির দাবি, ১৭ মে বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা এবং পরবর্তী ঘটনাগুলোর তদন্তে দেখা গেছে, ড্রোনগুলো ইরাকের ভূখণ্ড থেকে ছোড়া হয়েছিল।
তবে ইরাক সরকার এ হামলার নিন্দা জানিয়ে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত শুরুর পর থেকে ইরাকভিত্তিক কয়েকটি সশস্ত্র গোষ্ঠী দেশটির ভেতর ও বাইরে বিভিন্ন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে। এসব হামলার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক ও কৌশলগত স্থাপনা।
What's Your Reaction?