আমি একসময় সাংবাদিকতা করেছি: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে অর্থবহ করতে আইনজীবীদের পাশাপাশি সাংবাদিকদের বিরাট বড় ভূমিকা আছে। আমি একসময় সাংবাদিকতা করেছি। আমি অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করি। কিন্তু একই সঙ্গে অপতথ্য বা এআই তথ্য দিয়ে যেন মানুষ বিভ্রান্ত না হয় সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। রোববার (২৯ মার্চ) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আমি জানি একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনটা কত বড় চ্যালেঞ্জিং। আমি জানি এখন বাংলাদেশের পাঠক কিংবা দর্শক তাদের প্রত্যেকের মনোযোগ থাকে আদালতে কী হচ্ছে সেটা জানার। সুতরাং পাঠক-দর্শকের কাছে আদালতের খবর একটা বিশেষ আগ্রহের জায়গা। আরও পড়ুনঅনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আরও বলেন, সুপ্রিম কোর্টের সাংবাদিকরা এর আগেই বিভিন্ন আদালত কক্ষে প্রবেশ করে সংবাদ সংগ্রহ করার যে সুবিধাটা পেতেন, সেটা কিছুটা সংকুচিত হয়েছে। আমি কথা দিতে পারি যে, আপনাদের কনসার্নটি (আদালতে প্রবেশের বিষয়টি) প্রধান বিচারপতির কাছে আমি উল্লেখ

আমি একসময় সাংবাদিকতা করেছি: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে অর্থবহ করতে আইনজীবীদের পাশাপাশি সাংবাদিকদের বিরাট বড় ভূমিকা আছে। আমি একসময় সাংবাদিকতা করেছি। আমি অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করি। কিন্তু একই সঙ্গে অপতথ্য বা এআই তথ্য দিয়ে যেন মানুষ বিভ্রান্ত না হয় সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

রোববার (২৯ মার্চ) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আমি জানি একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনটা কত বড় চ্যালেঞ্জিং। আমি জানি এখন বাংলাদেশের পাঠক কিংবা দর্শক তাদের প্রত্যেকের মনোযোগ থাকে আদালতে কী হচ্ছে সেটা জানার। সুতরাং পাঠক-দর্শকের কাছে আদালতের খবর একটা বিশেষ আগ্রহের জায়গা।

আরও পড়ুন
অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আরও বলেন, সুপ্রিম কোর্টের সাংবাদিকরা এর আগেই বিভিন্ন আদালত কক্ষে প্রবেশ করে সংবাদ সংগ্রহ করার যে সুবিধাটা পেতেন, সেটা কিছুটা সংকুচিত হয়েছে। আমি কথা দিতে পারি যে, আপনাদের কনসার্নটি (আদালতে প্রবেশের বিষয়টি) প্রধান বিচারপতির কাছে আমি উল্লেখ করবো। আমি মনে করি তিনি অত্যন্ত যৌক্তিকভাবে এই ক্ষেত্রে, আপনাদের পেশার ক্ষেত্রে সহযোগিতা করবেন।

এফএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow