আমি এর উত্তর দেব না, এটা আমার বিষয় না: সীমান্ত পরিস্থিতি নিয়ে শুভেন্দু

পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন হওয়ার পর থেকেই সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর ঘটনা ঘটছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই কাজের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশের বিজিবি। এর মধ্যেই এই পরিস্থিতি নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর ১২ বছরপূর্তি উপলক্ষে কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বক্তব্য দেন মুখ্যমন্ত্রী। সেখানে সাংবাদিকরা জানান, রোববার (১৪ জুন) বাংলাদেশের সংসদে একটি আনুষ্ঠানিক প্রস্তাব উঠতে যাচ্ছে, যেখানে ভারত থেকে লোক ঠেলে পাঠানোর বিরোধিতা করা হবে। এরপরই এ বিষয়ে তাকে প্রশ্ন করা হয়। জবাবে শুভেন্দু বলেন, আমি এটার উত্তর দেব না। একটা বহির্দেশের পার্লামেন্টে কোন বিষয় তারা আনবেন, এটা আমি এখান থেকে শুনছি। যদি্ সেরকম কিছু আনে, তার জন্য ভারতের পররাষ্ট্র দপ্তর রয়েছে, পররাষ্ট্রনীতি রয়েছে এবং আর বাংলাদেশ সীমান্ত তো শুধু পশ্চিমবঙ্গে নয়, পাঁচটা রাজ্যে রয়েছে। প্রয়োজন অনুযায়ী এই বিষয়ে আমাদের বিদেশমন্ত্রক বলবে। আমার এখানে কিছু বলার প্রয়োজন নেই। এটা আমার বিষয়ও নয়। ডিডি/এসএএইচ

আমি এর উত্তর দেব না, এটা আমার বিষয় না: সীমান্ত পরিস্থিতি নিয়ে শুভেন্দু

পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন হওয়ার পর থেকেই সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর ঘটনা ঘটছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই কাজের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশের বিজিবি। এর মধ্যেই এই পরিস্থিতি নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর ১২ বছরপূর্তি উপলক্ষে কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বক্তব্য দেন মুখ্যমন্ত্রী। সেখানে সাংবাদিকরা জানান, রোববার (১৪ জুন) বাংলাদেশের সংসদে একটি আনুষ্ঠানিক প্রস্তাব উঠতে যাচ্ছে, যেখানে ভারত থেকে লোক ঠেলে পাঠানোর বিরোধিতা করা হবে। এরপরই এ বিষয়ে তাকে প্রশ্ন করা হয়।

জবাবে শুভেন্দু বলেন, আমি এটার উত্তর দেব না। একটা বহির্দেশের পার্লামেন্টে কোন বিষয় তারা আনবেন, এটা আমি এখান থেকে শুনছি। যদি্ সেরকম কিছু আনে, তার জন্য ভারতের পররাষ্ট্র দপ্তর রয়েছে, পররাষ্ট্রনীতি রয়েছে এবং আর বাংলাদেশ সীমান্ত তো শুধু পশ্চিমবঙ্গে নয়, পাঁচটা রাজ্যে রয়েছে। প্রয়োজন অনুযায়ী এই বিষয়ে আমাদের বিদেশমন্ত্রক বলবে। আমার এখানে কিছু বলার প্রয়োজন নেই। এটা আমার বিষয়ও নয়।

ডিডি/এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow