‘আমি কিছু করিনি’—আদালতকে বললেন সোহেলের স্ত্রী স্বপ্না
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্যগ্রহণের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এসময় আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার আদালতে নিজেকে ‘নির্দোষ’ দাবি করে তিনি কিছু করেননি বলে উল্লেখ করেছেন। বুধবার (৩ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে শুনানি শেষে আগামীকাল বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়। শুনানির শুরুতে আদালত মামলায় উপস্থাপিত ১৬ জন সাক্ষীর জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ আসামিদের সামনে তুলে ধরেন। এতে শিশুটিকে খোঁজাখুঁজি, সন্দেহভাজন ফ্ল্যাট শনাক্ত, ঘটনাস্থলে রক্তের আলামত উদ্ধার এবং মরদেহ উদ্ধারের বিষয়গুলো উল্লেখ করা হয়। পাশাপাশি অভিযোগপত্রে থাকা স্বপ্না আক্তারের বিরুদ্ধে স্বামী সোহেল রানাকে পালাতে সহায়তার অভিযোগ নিয়েও আদালতে আলোচনা হয়। শুনানির সময় বিচারক স্বপ্না আক্তারের কাছে সাক্ষীদের বক্তব্য, ভিডিও প্রমাণ এবং বিভিন্ন আলামত সম্পর্কে তার ব্যাখ্যা জানতে চান। আদালত জানতে চান, ঘটনার সময় দরজা খুলতে দেরি হওয়ার কারণ কী ছিল এবং স্বামীর অপরাধে সহায়তার অভি
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্যগ্রহণের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এসময় আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার আদালতে নিজেকে ‘নির্দোষ’ দাবি করে তিনি কিছু করেননি বলে উল্লেখ করেছেন।
বুধবার (৩ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে শুনানি শেষে আগামীকাল বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়।
শুনানির শুরুতে আদালত মামলায় উপস্থাপিত ১৬ জন সাক্ষীর জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ আসামিদের সামনে তুলে ধরেন। এতে শিশুটিকে খোঁজাখুঁজি, সন্দেহভাজন ফ্ল্যাট শনাক্ত, ঘটনাস্থলে রক্তের আলামত উদ্ধার এবং মরদেহ উদ্ধারের বিষয়গুলো উল্লেখ করা হয়। পাশাপাশি অভিযোগপত্রে থাকা স্বপ্না আক্তারের বিরুদ্ধে স্বামী সোহেল রানাকে পালাতে সহায়তার অভিযোগ নিয়েও আদালতে আলোচনা হয়।
শুনানির সময় বিচারক স্বপ্না আক্তারের কাছে সাক্ষীদের বক্তব্য, ভিডিও প্রমাণ এবং বিভিন্ন আলামত সম্পর্কে তার ব্যাখ্যা জানতে চান। আদালত জানতে চান, ঘটনার সময় দরজা খুলতে দেরি হওয়ার কারণ কী ছিল এবং স্বামীর অপরাধে সহায়তার অভিযোগ সম্পর্কে তার অবস্থান কী? আদালত আরও উল্লেখ করেন, অভিযোগ প্রমাণিত হলে সহায়তাকারী হিসেবেও একই ধরনের শাস্তির মুখোমুখি হতে পারেন।
এর জবাবে আসামি স্বপ্না আক্তার আদালতকে বলেন, ‘আমি কিছু করিনি’। তার এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে তিনি অভিযোগ অস্বীকার করেন। আগামীকাল মামলার যুক্তিতর্ক উপস্থাপন অনুষ্ঠিত হবে।
এমডিএএ/এমকেআর
What's Your Reaction?