‘আমি তো ভেবেছিলাম সে কোথাও যায়নি’, রোনালদোকে খোঁচা ইব্রাহিমোভিচের
বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে সমালোচনার জবাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ শেষে ক্যামেরার সামনে বারবার ‘আই অ্যাম ব্যাক’ বলে উদযাপনও করেন পর্তুগিজ অধিনায়ক। তবে সেই উদযাপন নিয়েই এবার খোঁচা দিলেন সাবেক সুইডিশ তারকা জালাতান ইব্রাহিমোভিচ। হিউস্টনে মঙ্গলবার গ্রুপ ‘কে’-এর ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দেয় পর্তুগাল। ৪১ বছর বয়সী রোনালদো জোড়া গোল করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দ্বিতীয় গোলের পর ‘আই অ্যাম ব্যাক’ বলে উদযাপন করেন তিনি। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময়ও একই বার্তা দেন আল-নাসরের এই ফরোয়ার্ড। একটি টেলিভিশন অনুষ্ঠানে রোনালদোর ওই উদযাপন নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ইব্রাহিমোভিচ মজার ছলেই বলেন, \'আমি তো ভেবেছিলাম সে কোথাও যায়নি। তাহলে ‘আমি ফিরে এসেছি’ বলে চিৎকার করছে কেন?\' ইব্রাহিমোভিচের মন্তব্যকে অনেকেই রোনালদোর প্রতি রসিকতাপূর্ণ খোঁচা হিসেবে দেখছেন। আবার কেউ কেউ মনে করছেন, ৪১ বছর বয়সেও সর্বোচ্চ পর্যায়ে খেলে যাওয়া রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারকেই ইঙ্গিত করেছেন সুইডিশ কিংবদন্তি। বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে ১-১ ড্রয়ে গোল করতে পারেননি রোনালদো।
বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে সমালোচনার জবাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ শেষে ক্যামেরার সামনে বারবার ‘আই অ্যাম ব্যাক’ বলে উদযাপনও করেন পর্তুগিজ অধিনায়ক। তবে সেই উদযাপন নিয়েই এবার খোঁচা দিলেন সাবেক সুইডিশ তারকা জালাতান ইব্রাহিমোভিচ।
হিউস্টনে মঙ্গলবার গ্রুপ ‘কে’-এর ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দেয় পর্তুগাল। ৪১ বছর বয়সী রোনালদো জোড়া গোল করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দ্বিতীয় গোলের পর ‘আই অ্যাম ব্যাক’ বলে উদযাপন করেন তিনি। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময়ও একই বার্তা দেন আল-নাসরের এই ফরোয়ার্ড।
একটি টেলিভিশন অনুষ্ঠানে রোনালদোর ওই উদযাপন নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ইব্রাহিমোভিচ মজার ছলেই বলেন, 'আমি তো ভেবেছিলাম সে কোথাও যায়নি। তাহলে ‘আমি ফিরে এসেছি’ বলে চিৎকার করছে কেন?'
ইব্রাহিমোভিচের মন্তব্যকে অনেকেই রোনালদোর প্রতি রসিকতাপূর্ণ খোঁচা হিসেবে দেখছেন। আবার কেউ কেউ মনে করছেন, ৪১ বছর বয়সেও সর্বোচ্চ পর্যায়ে খেলে যাওয়া রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারকেই ইঙ্গিত করেছেন সুইডিশ কিংবদন্তি।
বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে ১-১ ড্রয়ে গোল করতে পারেননি রোনালদো। সেই পারফরম্যান্সের পর সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। তবে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে সমালোচনার জবাব দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
এসকেডি/এএসএম
What's Your Reaction?