আমি নির্বাচিত হলে চাঁদাবাজি চিরতরে বন্ধ করে দেব : রনি
ঝিনাইদহ-৩ মহেশপুর-কোটচাঁদপুর আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য প্রার্থী মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি বলেন, আপনারা ধানের র্শীষে ভোট দিয়ে আমাকে যদি নির্বাচিত করেন তাহলে আমি এলাকা থেকে চাঁদাবাজি, মাদক, দখলবাজি চিরতরে বন্ধ করে দেব। আমার এলাকায় কোনো ধরনের চাঁদাবাজ-দখলবাজ রাখব না। সোমবার (৯ ফেব্রুয়ারি) ঝিনাইদহের মহেশপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির ধানের র্শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মেহেদী হাসান রনি বলেন, আমার পিতা শহীদুল ইসলাম মাস্টার যেভাবে উন্নয়ন করেছেন আমিও সেভাবেই আপনাদের সাথে নিয়ে এলাকার উন্নয়ন করবো। আপনারা ভোট শেষ করে কেন্দ্র থেকে ফলাফল সাথে করে নিয়েই কেন্দ্র থেকে ফিরবেন। তিনি আরও বলেন, কারও কোনো কথায় কান দেবেন না। একটি দল পায়ে পা দিয়ে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করবে। আপনারা সে দিক থেকে সজাগ থাকবেন। জেলা বিএনপির সদস্য ও মহেশপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নুর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রী বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, মহেশপুর উপজেলা বি
ঝিনাইদহ-৩ মহেশপুর-কোটচাঁদপুর আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য প্রার্থী মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি বলেন, আপনারা ধানের র্শীষে ভোট দিয়ে আমাকে যদি নির্বাচিত করেন তাহলে আমি এলাকা থেকে চাঁদাবাজি, মাদক, দখলবাজি চিরতরে বন্ধ করে দেব। আমার এলাকায় কোনো ধরনের চাঁদাবাজ-দখলবাজ রাখব না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ঝিনাইদহের মহেশপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির ধানের র্শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেহেদী হাসান রনি বলেন, আমার পিতা শহীদুল ইসলাম মাস্টার যেভাবে উন্নয়ন করেছেন আমিও সেভাবেই আপনাদের সাথে নিয়ে এলাকার উন্নয়ন করবো। আপনারা ভোট শেষ করে কেন্দ্র থেকে ফলাফল সাথে করে নিয়েই কেন্দ্র থেকে ফিরবেন।
তিনি আরও বলেন, কারও কোনো কথায় কান দেবেন না। একটি দল পায়ে পা দিয়ে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করবে। আপনারা সে দিক থেকে সজাগ থাকবেন।
জেলা বিএনপির সদস্য ও মহেশপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নুর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রী বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দীন মহি, পৌর বিএনপিন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ শাহাজামান মোহন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কেন্দ্রীয় ছাত্র দলের সহ সভাপতি আলমগীর হোসেন, তথ্য ও সাহিত্য বিষয়ক সম্পাদক মিনহাজ আহাম্মেদ পিন্স, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজি ফয়সাল আহাম্মেদ, পৌর যুবদলের সদস্য সচিব হারুন আর রশিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান রতনসহ স্থানীয় নেতারা।
What's Your Reaction?