আরও এক পরিচালকের পদত্যাগ

এর আগে বিসিবির পরিচালনা পর্ষদ থেকে তিনজন পরিচালক পদত্যাগ করেছিলেন। এবার শনিবার (৪ এপ্রিল) বিসিবির বোর্ড সভায় যোগ দেওয়ার পর পদত্যাগ করেছেন ফায়াজুর রহমান মিতু। তিনি আজকের বোর্ড সভায় যোগ দেওয়ার পর পদত্যাগ করেন। এই পরিচালক বিসিবির ডিসিপ্লিন্যারি কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন। এছাড়া ঢাকা লিগ আয়োজনের দায়িত্বে থাকা সিসিডিএমের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। পদত্যাগের খবর নিশ্চিত করে ফাইয়াজুর রহমান বলেন, ‘আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছি। এর চেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না।’ সবশেষ বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচন করেছিলেন। এর আগে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছিলেন। সবাই ব্যক্তিগত কারণ দেখিয়েই পদত্যাগ করেছেন। কারও পদত্যাগ পত্র এখনো গ্রহণ করেননি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আরও এক পরিচালকের পদত্যাগ

এর আগে বিসিবির পরিচালনা পর্ষদ থেকে তিনজন পরিচালক পদত্যাগ করেছিলেন। এবার শনিবার (৪ এপ্রিল) বিসিবির বোর্ড সভায় যোগ দেওয়ার পর পদত্যাগ করেছেন ফায়াজুর রহমান মিতু। তিনি আজকের বোর্ড সভায় যোগ দেওয়ার পর পদত্যাগ করেন।

এই পরিচালক বিসিবির ডিসিপ্লিন্যারি কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন। এছাড়া ঢাকা লিগ আয়োজনের দায়িত্বে থাকা সিসিডিএমের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

পদত্যাগের খবর নিশ্চিত করে ফাইয়াজুর রহমান বলেন, ‘আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছি। এর চেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না।’ সবশেষ বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচন করেছিলেন।

এর আগে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছিলেন। সবাই ব্যক্তিগত কারণ দেখিয়েই পদত্যাগ করেছেন। কারও পদত্যাগ পত্র এখনো গ্রহণ করেননি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow