আরও নতুনত্ব নিয়ে আসছে মেটার স্মার্ট চশমা

নতুন সংস্করণের স্মার্ট চশমা বাজারে এনেছে মেটা প্ল্যাটফর্মস। যেটা ফেসবুকের মূল কোম্পানি। তাদের সর্বশেষ এই আপডেটে চশমাগুলো আগের তুলনায় আরও বেশি কাস্টমাইজ হলেও দামও বেড়েছে। প্রতিষ্ঠানটি এবং রে-ব্যানের মূল কোম্পানি এসিলরলুক্সোটিকা একসঙ্গে দুটি নতুন ফ্রেম স্টাইল উন্মোচন করেছে। এগুলো হলো ব্লেজার অপটিকস এবং স্ক্রাইবার অপটিকস, যেগুলোর দাম শুরু হচ্ছে ৪৯৯ মার্কিন ডলার থেকে। যা বাংলাদেশি মুদ্রায় ৬১ হাজার টাকা। এনগ্যাজেটের প্রতিবেদন থেকে জানা যায়-নতুন এই সংস্করণটি জেন ২ সিরিজের অংশ হলেও এতে ব্যবহারকারীর আরাম ও ব্যক্তিগত ফিট নিশ্চিত করতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে পাতলা ফ্রেম, পরিবর্তনযোগ্য নাকের প্যাড এবং সমন্বয়যোগ্য টেম্পল টিপস। কোম্পানির তথ্য অনুযায়ী, নতুন ফ্রেমগুলো বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন লেন্সের সঙ্গে ব্যবহার করা যাবে, যার মধ্যে রয়েছে প্রগ্রেসিভ ও ট্রানজিশন লেন্সও। ব্লেজার ফ্রেমটি তুলনামূলকভাবে চৌকো আকৃতির, যা ওয়েফেয়ার স্টাইলের সঙ্গে মিল রয়েছে। অন্যদিকে স্ক্রাইবার ফ্রেমটি কিছুটা গোলাকার, যা হেডলাইনার স্টাইলের মতো। নতুন এই চশমাগুলো বিভিন্ন রঙে পাওয়া যাবে এবং এখনই প্রি-অর্ডার

আরও নতুনত্ব নিয়ে আসছে মেটার স্মার্ট চশমা

নতুন সংস্করণের স্মার্ট চশমা বাজারে এনেছে মেটা প্ল্যাটফর্মস। যেটা ফেসবুকের মূল কোম্পানি। তাদের সর্বশেষ এই আপডেটে চশমাগুলো আগের তুলনায় আরও বেশি কাস্টমাইজ হলেও দামও বেড়েছে।

প্রতিষ্ঠানটি এবং রে-ব্যানের মূল কোম্পানি এসিলরলুক্সোটিকা একসঙ্গে দুটি নতুন ফ্রেম স্টাইল উন্মোচন করেছে। এগুলো হলো ব্লেজার অপটিকস এবং স্ক্রাইবার অপটিকস, যেগুলোর দাম শুরু হচ্ছে ৪৯৯ মার্কিন ডলার থেকে। যা বাংলাদেশি মুদ্রায় ৬১ হাজার টাকা।

এনগ্যাজেটের প্রতিবেদন থেকে জানা যায়-নতুন এই সংস্করণটি জেন ২ সিরিজের অংশ হলেও এতে ব্যবহারকারীর আরাম ও ব্যক্তিগত ফিট নিশ্চিত করতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে পাতলা ফ্রেম, পরিবর্তনযোগ্য নাকের প্যাড এবং সমন্বয়যোগ্য টেম্পল টিপস।

কোম্পানির তথ্য অনুযায়ী, নতুন ফ্রেমগুলো বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন লেন্সের সঙ্গে ব্যবহার করা যাবে, যার মধ্যে রয়েছে প্রগ্রেসিভ ও ট্রানজিশন লেন্সও। ব্লেজার ফ্রেমটি তুলনামূলকভাবে চৌকো আকৃতির, যা ওয়েফেয়ার স্টাইলের সঙ্গে মিল রয়েছে। অন্যদিকে স্ক্রাইবার ফ্রেমটি কিছুটা গোলাকার, যা হেডলাইনার স্টাইলের মতো।

নতুন এই চশমাগুলো বিভিন্ন রঙে পাওয়া যাবে এবং এখনই প্রি-অর্ডার করা যাচ্ছে। আগামী ১৪ এপ্রিল থেকে এটি আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হবে। এছাড়া লেন্সক্রাফটার্স, সানগ্লাস হাটসহ বিভিন্ন ফিজিক্যাল স্টোরেও এটি পাওয়া যাবে।

দামের দিক থেকেও এটি আগের তুলনায় বেশি ব্যয়বহুল। আগের সাধারণ জেন ২ মডেলের দাম ছিল ৩৭৯ ডলার, কিন্তু নতুন ফ্রেমের বেস প্রাইস ৪৯৯ ডলার। এর সঙ্গে প্রেসক্রিপশন লেন্স যোগ হলে খরচ আরও বেড়ে যেতে পারে।

তবে নতুন এই সংস্করণে ব্যবহারকারীরা অতিরিক্ত সুবিধাও পাচ্ছেন। এর মধ্যে রয়েছে জাপানি, মান্দারিন ও আরবি ভাষায় অনুবাদ সুবিধা, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক খাবার ও পুষ্টি ট্র্যাকিং, এবং দীর্ঘ মেসেজ থ্রেড সংক্ষেপ করে দেখানোর সুবিধা।

সূত্র: এনগ্যাজেট

আরও পড়ুন
স্মার্টফোনের বেল্ট থেকেও হতে পারে ক্যানসার, বলছে গবেষণা
অ্যাপল ওয়াচে গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে

শাহজালাল/কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow