আরও ৬ ফুটবলারকে নিয়ে দুশ্চিন্তায় স্কালোনি
বিশ্বকাপের আগে লিওনেল মেসির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে আর্জেন্টিনা শিবিরে। তবে শুধু মেসিই নন, একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কোচ লিওনেল স্কালোনির জন্য।
ইন্টার মায়ামির হয়ে খেলার সময় হ্যামস্ট্রিং সমস্যায় পড়েন মেসি। স্কালোনি জানিয়েছেন, দলের অধিনায়ক পুরোপুরি ফিট অবস্থায় বুয়েনস আয়ার্সে প্রাক-টুর্নামেন্ট ক্যাম্পে যোগ দিতে পারবেন না।
ডিস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনি বলেন, প্রাথমিক রিপোর্ট খুব একটা খারাপ নয়। তবে আরও কিছু পরীক্ষার ফল আসার পরই পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
চোট সমস্যা আর্জেন্টিনা দলে ছড়িয়ে পড়েছে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের মধ্যেও। কাতার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ইউরোপা লিগ ফাইনালের আগে অনুশীলনে ডান হাতের আঙুলে চিড় ধরান।
এদিকে টটেনহ্যামের ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো হাঁটুর লিগামেন্ট ইনজুরি কাটিয়ে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া অ্যাথলেতিকো মাদ্রিদের নাহুয়েল মোলিনা, রিভার প্লেটের গনসালো মন্টিয়েল, কোমোর মিডফিল্ডার নিকো পাজ ও নিকোলাস গনসালেসও বিভিন্ন চোটে ভুগছেন।
স্কালোনি জানিয়েছেন, ২ জুন ফিফার কাছে চূড়ান

স্কালোনি জানিয়েছেন, ২ জুন ফিফার কাছে চূড়ান্ত দল জমা দেওয়ার আগ পর্যন্ত সব ইনজুরিগ্রস্ত খেলোয়াড়কে পর্যবেক্ষণে রাখা হবে।