আরাম করুন, উপভোগ করুন: সমালোচকদের প্রতি ইনফান্তিনোর বার্তা
ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক আগে ভিসা জটিলতা, ইরানের অংশগ্রহণ এবং টিকিটের উচ্চমূল্য নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে এসব বিতর্ককে বড় করে না দেখে সমালোচকদের ‘শান্ত থাকতে’ বলেছেন তিনি। মেক্সিকো সিটিতে বিশ্বকাপ-পূর্ব সংবাদ সম্মেলনে ইনফান্তিনো বলেন, আমাদের একটু শান্ত হতে হবে, কিছুটা আরাম করতে হবে এবং উপভোগ করতে হবে। বিশ্বকাপের আগে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি ছিল সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আরতানের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হওয়া। এ নিয়ে প্রশ্নের জবাবে ইনফান্তিনো বলেন, ‘দেশগুলো নিজেরা সিদ্ধান্ত নেয় কে তাদের ভূখণ্ডে প্রবেশ করবে। ফিফা কোনো সার্বভৌম দেশকে বলতে পারে না যে তাদের কাকে প্রবেশাধিকার দেওয়া উচিত বা অনুচিত।’ তিনি জানান, ফিফা সমস্যার সমাধানে কাজ করছে, তবে কোনো দেশের অভিবাসন নীতির ওপর তাদের নিয়ন্ত্রণ নেই। ইরানের অংশগ্রহণ নিয়েও বিতর্ক উঠেছে। তবে ইনফান্তিনো এটিকে ফিফার অন্তর্ভুক্তিমূলক অবস্থানের উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, ‘ইরান যে এখানে উপস্থিত আছে, সেটাই প্রমাণ করে যে রাজনৈতিক উত্তেজনা থাকা সত্ত্বেও ফুটবল মানুষকে একত্রিত করতে পারে।’ বিশ্বকাপের
ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক আগে ভিসা জটিলতা, ইরানের অংশগ্রহণ এবং টিকিটের উচ্চমূল্য নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে এসব বিতর্ককে বড় করে না দেখে সমালোচকদের ‘শান্ত থাকতে’ বলেছেন তিনি।
মেক্সিকো সিটিতে বিশ্বকাপ-পূর্ব সংবাদ সম্মেলনে ইনফান্তিনো বলেন, আমাদের একটু শান্ত হতে হবে, কিছুটা আরাম করতে হবে এবং উপভোগ করতে হবে।
বিশ্বকাপের আগে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি ছিল সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আরতানের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হওয়া। এ নিয়ে প্রশ্নের জবাবে ইনফান্তিনো বলেন, ‘দেশগুলো নিজেরা সিদ্ধান্ত নেয় কে তাদের ভূখণ্ডে প্রবেশ করবে। ফিফা কোনো সার্বভৌম দেশকে বলতে পারে না যে তাদের কাকে প্রবেশাধিকার দেওয়া উচিত বা অনুচিত।’
তিনি জানান, ফিফা সমস্যার সমাধানে কাজ করছে, তবে কোনো দেশের অভিবাসন নীতির ওপর তাদের নিয়ন্ত্রণ নেই।
ইরানের অংশগ্রহণ নিয়েও বিতর্ক উঠেছে। তবে ইনফান্তিনো এটিকে ফিফার অন্তর্ভুক্তিমূলক অবস্থানের উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, ‘ইরান যে এখানে উপস্থিত আছে, সেটাই প্রমাণ করে যে রাজনৈতিক উত্তেজনা থাকা সত্ত্বেও ফুটবল মানুষকে একত্রিত করতে পারে।’
বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়েও কঠিন প্রশ্নের মুখে পড়েন ফিফা প্রধান। গ্রুপ পর্বের কিছু টিকিটের দাম ১৪০ ডলার থেকে শুরু হলেও ফাইনালের নিয়মিত আসনের মূল্য ৮,৬৮০ ডলার পর্যন্ত পৌঁছেছে। সমালোচনার মুখে পরে ফিফা সমর্থকদের জন্য সীমিতসংখ্যক ৬০ ডলারের টিকিটও ছাড়ে।
তবে মূল্য নিয়ে নিজের অবস্থান থেকে সরে আসেননি ইনফান্তিনো। তার ভাষায়, ‘টিকিটের গড় মূল্য ৫০০ ডলারের নিচে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বড় ক্রীড়া ইভেন্টের সাথে তুলনীয়। এছাড়া তিনি দাবি করেন, টিকিট বিক্রি থেকে আসা অর্থ বিশ্বজুড়ে ফুটবল উন্নয়নে ব্যয় করা হয়।’
সব বিতর্কের মধ্যেই ইনফান্তিনোর আশা, ৪৮ দলের ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ শেষ পর্যন্ত ফুটবল উৎসব হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে
টীটিটি/আইএন
What's Your Reaction?