আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক ভাইরাল আজাদ মেম্বার গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগ উপজেলার আলোচিত আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ ওরফে আজাদ মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।  রোববার (২৮ জুন) বিকেলে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে দুপুরে সেনবাগ থানার সামনে সুলতান প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আজাদ মেম্বার উপজেলার ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া গ্রামের বাসিন্দা। তিনি ডুমুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। খোঁজ নিয়ে জানা গেছে, আজাদ মেম্বার স্থানীয়ভাবে একজন চা বিক্রেতা হলেও আর্জেন্টিনা ফুটবল দল ও লিওনেল মেসির প্রতি ভালোবাসার কারণে দেশব্যাপী পরিচিতি পান। প্রায় ২২ শতক জমি বিক্রি করে নিজের বাড়ি, দোকান ও আশপাশের এলাকাকে আকাশি-সাদা রঙে সাজিয়ে তিনি ‘আর্জেন্টিনা নগর’ নাম দিয়ে এলাকা তথা দেশব্যাপী আলোচনায় আসেন। দেশের বিভিন্ন জেলা থেকে আর্জেন্টিনার অনেক সমর্থক তার এ আয়োজনে আবেগ আপ্লুত হয়ে তার সঙ্গে এসে সাক্ষাত করেন। নিজের বাড়ি ও দোকানঘর জুড়ে আর্জেন্টিনার পতাকা, জাতীয় দলের রং এবং বিভিন্ন প্রতীক ব্যবহার করে তিনি একটি ব্যতিক্রমী পরিবেশ সৃষ্

আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক ভাইরাল আজাদ মেম্বার গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগ উপজেলার আলোচিত আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ ওরফে আজাদ মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২৮ জুন) বিকেলে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে দুপুরে সেনবাগ থানার সামনে সুলতান প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজাদ মেম্বার উপজেলার ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া গ্রামের বাসিন্দা। তিনি ডুমুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

খোঁজ নিয়ে জানা গেছে, আজাদ মেম্বার স্থানীয়ভাবে একজন চা বিক্রেতা হলেও আর্জেন্টিনা ফুটবল দল ও লিওনেল মেসির প্রতি ভালোবাসার কারণে দেশব্যাপী পরিচিতি পান। প্রায় ২২ শতক জমি বিক্রি করে নিজের বাড়ি, দোকান ও আশপাশের এলাকাকে আকাশি-সাদা রঙে সাজিয়ে তিনি ‘আর্জেন্টিনা নগর’ নাম দিয়ে এলাকা তথা দেশব্যাপী আলোচনায় আসেন। দেশের বিভিন্ন জেলা থেকে আর্জেন্টিনার অনেক সমর্থক তার এ আয়োজনে আবেগ আপ্লুত হয়ে তার সঙ্গে এসে সাক্ষাত করেন।

নিজের বাড়ি ও দোকানঘর জুড়ে আর্জেন্টিনার পতাকা, জাতীয় দলের রং এবং বিভিন্ন প্রতীক ব্যবহার করে তিনি একটি ব্যতিক্রমী পরিবেশ সৃষ্টি করেছেন। এ কারণে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের কাছে তিনি ‘আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বার’ নামে পরিচিতি লাভ করেন। তার সেই আর্জেন্টিনা নগর দেখতে বিভিন্ন সময় দেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরাও সেখানে ভিড় করেন।

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দল শিরোপা জিতলে এলাকাবাসীকে গরু জবাই করে ভোজ দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। ফুটবলপ্রেমী হিসেবে পরিচিতির পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। এর আগেও রাজনৈতিক মামলায় তিনি কারাভোগ করেছেন।

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিলন বলেন, একটি রাজনৈতিক মামলায় আজাদ মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow