আর্জেন্টিনার খেলা ঘিরে ভূরিভোজের নামে চাঁদাবাজি, পরে অস্ত্রসহ গ্রেফতার

পাবনায় আর্জেন্টিনা ফুটবল দলের খেলা উপলক্ষে নৈশভোজের খরচের টাকা জোগাড় করতে অভিনব কায়দায় চাঁদাবাজির অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর অটোরিকশা আটকে ব্যাটারি খুলে বিক্রির চেষ্টা এবং তার ওপর বড় ধরনের হামলার পরিকল্পনাকালে আগ্নেয়াস্ত্রসহ এক চিহ্নিত সন্ত্রাসীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) রাত সোয়া ৯টার দিকে পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর চর মন্ডলপাড়া এলাকার ইছামতি ক্যানেলের শালতলা ব্রিজের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দুটি সচল বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আরও পড়ুন মেসি-ইয়ামালের ফাইনালের টিকিটের দাম ৫৩ লাখ টাকা! বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানায় জেলা পুলিশ। গ্রেফতার যুবকের নাম রাতুল ইসলাম (২৩)। তিনি পাবনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া এলাকার রাসেল ইসলামের ছেলে। আরও পড়ুন বিশ্বকাপে ৪৭ শতাংশ সময় হেঁটেই গোল্ডেন বুটের শীর্ষে মেসি পুলিশ জানায়, গ্রেফতার রাতুল ও তার পলাতক সহযোগীরা আর্জেন্টিনা দলের ফুটবল বিশ্বকাপ

আর্জেন্টিনার খেলা ঘিরে ভূরিভোজের নামে চাঁদাবাজি, পরে অস্ত্রসহ গ্রেফতার

পাবনায় আর্জেন্টিনা ফুটবল দলের খেলা উপলক্ষে নৈশভোজের খরচের টাকা জোগাড় করতে অভিনব কায়দায় চাঁদাবাজির অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে।

চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর অটোরিকশা আটকে ব্যাটারি খুলে বিক্রির চেষ্টা এবং তার ওপর বড় ধরনের হামলার পরিকল্পনাকালে আগ্নেয়াস্ত্রসহ এক চিহ্নিত সন্ত্রাসীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) রাত সোয়া ৯টার দিকে পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর চর মন্ডলপাড়া এলাকার ইছামতি ক্যানেলের শালতলা ব্রিজের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দুটি সচল বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানায় জেলা পুলিশ।

আর্জেন্টিনার খেলা ঘিরে ভূরিভোজের নামে চাঁদাবাজি, পরে অস্ত্রসহ গ্রেফতার

গ্রেফতার যুবকের নাম রাতুল ইসলাম (২৩)। তিনি পাবনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া এলাকার রাসেল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতার রাতুল ও তার পলাতক সহযোগীরা আর্জেন্টিনা দলের ফুটবল বিশ্বকাপ খেলা উপলক্ষে বুধবার রাতে একটি বড় ধরনের ভূরিভোজের আয়োজন করেন। এ আয়োজনের খরচের টাকা জোগাড় করতে তারা এলাকার বিভিন্ন ব্যবসায়ী ও চাকরিজীবীদের কাছে জোরপূর্বক চাঁদা দাবি শুরু করেন। এর ধারাবাহিকতায় তারা স্থানীয় মুদি দোকানদার জাকির হোসেনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। কিন্তু জাকির চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

দুপুরে বৌবাজার ব্রিজের ওপর জাকিরের মালিকানাধীন একটি অটোরিকশা আটকে দেন তারা। আসামিরা জাকিরকে ভয়ভীতি প্রদর্শন করে হুমকি দেন, চাঁদার টাকা না দিলে অটোরিকশার ব্যাটারি ছিনিয়ে নিয়ে তা বিক্রি করে টাকা আদায় করা হবে। তবে সেসময় স্থানীয় লোকজন জড়ো হলে আসামিরা অটোরিকশাটি ছেড়ে পালিয়ে যান।

তবে এখানেই থেমে থাকেননি তারা। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, চাঁদা না পাওয়ার সেই ক্ষোভ থেকে আসামিরা নতুন পরিকল্পনা করেন। আর্জেন্টিনার খেলা চলাকালীন মুদি দোকানদার জাকির হোসেনের ওপর বড় ধরনের আক্রমণ বা তার বড় কোনো ক্ষতি করার প্রস্তুতি নেন। এই উদ্দেশ্যে পলাতক আসামিরা রাতুলের কাছে একটি কালো ব্যাগে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি জমা রাখেন।

তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অন্য আসামিরা কৌশলে দৌড়ে পালিয়ে যান। রাতুলকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও গুলিসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আলমগীর হোসাইন নাবিল/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow