আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস
টিএসসিতে আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসির উদ্দিন নাসির এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচটি যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও উন্মাদনার কমতি নেই। এ যেন আরেক অ্যারোহেড স্টেডিয়ামে পরিণত হয়েছে, আর তা দখলে রেখেছে আর্জেন্টাইন ভক্তরা।
বুধবার (১৭ জুন) সকালে খেলা শুরুর আগেই টিএসসির সর্বত্র অবস্থান নিয়েছেন আর্জেন্টাইন সমর্থকরা।
খেলা শুরুর ১৬ মিনিটের মাথায় মেসি গোল দেওয়ার পর ভক্তদের উন্মাদনা আরও বেড়ে যায়। প্রতিপক্ষের ডিবক্সে বলে নিয়ে গেলেই উচ্ছ্বাস প্রকাশ করছেন আর্জেন্টাইন সমর্থকরা।
আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়েছিল দুই দল। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ায় বাতিল হয়ে গেছে। তবে ১৭ মিনিটে আর কোনো ভুল করেননি লিওনেল মেসি। তার গোলে ১-০ তে এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষ হওয়া পর্যন্ত এই স্কোরলাইন-ই অক্ষত থাকে।
অথচ এর আগেও গোলের দেখা পেয়েছিলেন লিওনেল মেসি। ষষ্ঠ মিনিটে দুর্দান্ত এক আক্রমণে শট নিয়েছিলেন। দুর্
টিএসসিতে আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসির উদ্দিন নাসির এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচটি যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও উন্মাদনার কমতি নেই। এ যেন আরেক অ্যারোহেড স্টেডিয়ামে পরিণত হয়েছে, আর তা দখলে রেখেছে আর্জেন্টাইন ভক্তরা।
বুধবার (১৭ জুন) সকালে খেলা শুরুর আগেই টিএসসির সর্বত্র অবস্থান নিয়েছেন আর্জেন্টাইন সমর্থকরা।
খেলা শুরুর ১৬ মিনিটের মাথায় মেসি গোল দেওয়ার পর ভক্তদের উন্মাদনা আরও বেড়ে যায়। প্রতিপক্ষের ডিবক্সে বলে নিয়ে গেলেই উচ্ছ্বাস প্রকাশ করছেন আর্জেন্টাইন সমর্থকরা।
আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়েছিল দুই দল। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ায় বাতিল হয়ে গেছে। তবে ১৭ মিনিটে আর কোনো ভুল করেননি লিওনেল মেসি। তার গোলে ১-০ তে এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষ হওয়া পর্যন্ত এই স্কোরলাইন-ই অক্ষত থাকে।
অথচ এর আগেও গোলের দেখা পেয়েছিলেন লিওনেল মেসি। ষষ্ঠ মিনিটে দুর্দান্ত এক আক্রমণে শট নিয়েছিলেন। দুর্ভাগ্য বিল্ডআপের সময় অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়।
দুই মিনিট পর জাল কাঁপিয়ে আনন্দে মেতেছিল আলজেরিয়াও। বল পেয়ে প্রথম স্পর্শেই দারুণ এক ফিনিশে জাল খুঁজে নিয়েছিলেন শাইবি। কিন্তু কিছুক্ষণ পর রেফারি বাঁশি বাজিয়ে জানিয়ে দেন বৈধ নয় এই গোলটিও।
তবে ১৭ মিনিটে আর কোনো ঝামেলা হয়নি। আর্জেন্টিনার ফ্রি-কিকের সময় মুহূর্তের জন্য মনোযোগ হারিয়ে ফেলেছিল আলজেরিয়ার রক্ষণভাগ। সে সুযোগে মাঝমাঠ থেকে রদ্রিগো দে পল ডিফেন্স ভেদ করে বল বাড়িয়ে দেন তার সতীর্থ লিওনেল মেসির দিকে। মুহূর্তেই ক্ষীপ্র গতিতে ছুটে চলেন আর্জেন্টাইন অধিনায়ক। ড্রিবল করতে করতে পেনাল্টি এলাকার কিনারায় পৌঁছান। এরপর বলটি নিজের বাঁ পায়ে এনে দুর্দান্ত এক শটে দলকে লিড এনে দেন তিনি।
এর আগে চতুর্থ মিনিটে দুর্দান্ত এক হেড করেছিলেন লাউতারো মার্তিনেজ। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ডের হেড সরাসরি গিয়ে জমা হয় গোলরক্ষক লুকা জিদানের হাতে।