আর্জেন্টিনার জালে আরও এক গোল মিশরের

চলতি বিশ্বকাপের শেষ ষোলোর বাঁচা-মরার লড়াইয়ে বড়সড় ধাক্কা খেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মঙ্গলবার (০৭ জুলাই) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে আরও এক গোল দিয়েছে মিশর। ভিএআর যাচাইয়ের বাতিলের পর আবারও মিশরের হয়ে গোল করেন মোস্তাফা জিকোই। অলআউট অ্যাটাকে উঠে গিয়েছিল আর্জেন্টিনা। ট্রানজিশনে উঠে এসে দারুণভাবে গোলটা করলেন জিকো। ম্যাচের ৬৭ মিনিটে আসে এ গোল। এতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সালাহরা। আক্রমণের সূচনা করেন মোহাম্মদ সালাহ। তিনি ডান প্রান্তে বল বাড়িয়ে দেন দুর্দান্ত খেলতে থাকা হাইসেম হাসানের কাছে। হাসান নিচু ক্রসে বল বাড়িয়ে দেন বক্সের মাঝখানে, আর কোনো মার্কিং ছাড়াই থাকা জিকো সহজ এক শটে বল জালে পাঠান। এর আগে দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে গোল করেছিল মোস্তাফা জিকোই। তবে  ভিএআর যাচাইয়ের পর গোলটি বাতিল করেন রেফারি। বিল্ড আপে লিসান্দ্রো মার্তিনেজকে করা ফাউলের কারণে সে গোলটা বাতিল করা হয়। শিরোপাধারী আর্জেন্টিনা এখন ভয়ংকর চাপে। তারা ইতোমধ্যেই দুই গোলে পিছিয়ে পড়েছে।

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিশরের

চলতি বিশ্বকাপের শেষ ষোলোর বাঁচা-মরার লড়াইয়ে বড়সড় ধাক্কা খেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মঙ্গলবার (০৭ জুলাই) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে আরও এক গোল দিয়েছে মিশর।

ভিএআর যাচাইয়ের বাতিলের পর আবারও মিশরের হয়ে গোল করেন মোস্তাফা জিকোই। অলআউট অ্যাটাকে উঠে গিয়েছিল আর্জেন্টিনা। ট্রানজিশনে উঠে এসে দারুণভাবে গোলটা করলেন জিকো। ম্যাচের ৬৭ মিনিটে আসে এ গোল। এতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সালাহরা।

আক্রমণের সূচনা করেন মোহাম্মদ সালাহ। তিনি ডান প্রান্তে বল বাড়িয়ে দেন দুর্দান্ত খেলতে থাকা হাইসেম হাসানের কাছে। হাসান নিচু ক্রসে বল বাড়িয়ে দেন বক্সের মাঝখানে, আর কোনো মার্কিং ছাড়াই থাকা জিকো সহজ এক শটে বল জালে পাঠান।

এর আগে দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে গোল করেছিল মোস্তাফা জিকোই। তবে  ভিএআর যাচাইয়ের পর গোলটি বাতিল করেন রেফারি। বিল্ড আপে লিসান্দ্রো মার্তিনেজকে করা ফাউলের কারণে সে গোলটা বাতিল করা হয়। শিরোপাধারী আর্জেন্টিনা এখন ভয়ংকর চাপে। তারা ইতোমধ্যেই দুই গোলে পিছিয়ে পড়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow