আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড। দলের অন্যতম সেরা পারফর্মার ইয়োহান মানজাম্বিকে ছাড়াই বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামতে হবে তাদের। হাঁটুর চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না মানজাম্বি—বিষয়টি নিশ্চিত করেছেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) কানসাস সিটিতে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনাল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ইয়াকিন জানান, মানজাম্বিকে মাঠে ফেরানোর জন্য সব ধরনের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তিনি খেলার মতো ফিট হয়ে উঠতে পারেননি। তিনি বলেন, ‘তাকে মাঠে ফেরানোর জন্য আমরা সবকিছু করার চেষ্টা করেছি। দুর্ভাগ্যজনকভাবে, আগামীকাল খেলার মতো অবস্থায় নেই সে।’ চলতি বিশ্বকাপে সুইজারল্যান্ডের অন্যতম বড় শক্তি হয়ে উঠেছেন মানজাম্বি। তিন গোল ও দুটি অ্যাসিস্ট করে দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। শেষ ষোলোতে কলম্বিয়ার বিপক্ষে পেনাল্টি শুটআউটে জয় পাওয়া ম্যাচেও অবশ্য চোটের কারণে মাঠে ছিলেন না এই খেলোয়াড়। মানজাম্বির অনুপস্থিতিকে বড় ক্ষতি হিসেবে উল

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড। দলের অন্যতম সেরা পারফর্মার ইয়োহান মানজাম্বিকে ছাড়াই বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামতে হবে তাদের। হাঁটুর চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না মানজাম্বি—বিষয়টি নিশ্চিত করেছেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) কানসাস সিটিতে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনাল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ইয়াকিন জানান, মানজাম্বিকে মাঠে ফেরানোর জন্য সব ধরনের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তিনি খেলার মতো ফিট হয়ে উঠতে পারেননি। তিনি বলেন, ‘তাকে মাঠে ফেরানোর জন্য আমরা সবকিছু করার চেষ্টা করেছি। দুর্ভাগ্যজনকভাবে, আগামীকাল খেলার মতো অবস্থায় নেই সে।’ চলতি বিশ্বকাপে সুইজারল্যান্ডের অন্যতম বড় শক্তি হয়ে উঠেছেন মানজাম্বি। তিন গোল ও দুটি অ্যাসিস্ট করে দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। শেষ ষোলোতে কলম্বিয়ার বিপক্ষে পেনাল্টি শুটআউটে জয় পাওয়া ম্যাচেও অবশ্য চোটের কারণে মাঠে ছিলেন না এই খেলোয়াড়। মানজাম্বির অনুপস্থিতিকে বড় ক্ষতি হিসেবে উল্লেখ করে ইয়াকিন বলেন, ‘জোহান অনেক ব্যথার মধ্যে আছে। বিষয়টি আমাদের সবার জন্যই ধাক্কা ছিল। এই সময়ে তার ছন্দ ছিল দারুণ। সে যখন ফুটবল খেলে, তখন তার মধ্যে অনেক আনন্দ দেখা যায়।’ এদিকে, ৭২ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ড আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে অতিরিক্ত চিন্তিত নয় বলে জানিয়েছেন অধিনায়ক গ্রানিত জাকা। জার্মানির সাবেক গোলরক্ষক ইয়েন্স লেমান সম্প্রতি মন্তব্য করেছিলেন, সুইস খেলোয়াড়রা মেসিকে নিয়ে অতিরিক্ত সম্মান দেখাচ্ছেন এবং তারা শুধু আর্জেন্টাইন অধিনায়কের জার্সি নিয়ে মাঠ ছাড়তে চান। তবে এমন মন্তব্য উড়িয়ে দিয়েছেন জাকা। তিনি বলেন, ‘মানুষ আমাদের নিয়ে কী বলছে, সেটি আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা শুধু মাঠে নিজেদের পারফরম্যান্স দেখাতে পারি এবং কী করতে পারি তা প্রমাণ করতে পারি।’ মেসিকে আটকানোর কৌশল নিয়েও কথা বলেছেন সুইস কোচ ইয়াকিন। তার মতে, আর্জেন্টাইন অধিনায়ককে যতটা সম্ভব বল থেকে দূরে রাখাই হবে বড় চ্যালেঞ্জ। ইয়াকিন বলেন, ‘যখন বল আমাদের কাছে থাকবে, তখন সে খুব বেশি কিছু করার সুযোগ পাবে না। আমরা নিজেদের খেলা খেলতে চাই এবং তাকে বল পাওয়ার সুযোগ দিতে চাই না।’ তিনি আরও বলেন, ‘আমাদের অনেক ধরনের সমাধান আছে। সেরা সমাধান খুঁজে বের করার চেষ্টা করছি। আগামীকাল আমরা একটি দল হিসেবে খেলব, ভালো পাস দেওয়ার চেষ্টা করব এবং বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে চাপ প্রয়োগ করব।’ ৩৩ বছর বয়সী জাকা এই ম্যাচকে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় মুহূর্ত হিসেবে দেখছেন। ১৯৫৪ সালের পর প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ড এবার আরও বড় স্বপ্ন দেখছে। জাকা বলেন, ‘এটি অবশ্যই আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হতে যাচ্ছে। ৭২ বছর পর সুইজারল্যান্ডের হয়ে এখানে এসে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে পারা গর্বের বিষয়। তবে শুধু এখানে আসাই লক্ষ্য নয়, আমরা পরবর্তী ধাপে যেতে চাই।’ ২০১৪ বিশ্বকাপে শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছিল সুইজারল্যান্ড। তবে এবারের ম্যাচকে সেই হারের প্রতিশোধ হিসেবে দেখছেন না জাকা। তিনি বলেন, ‘এটি কোনো প্রতিশোধের ম্যাচ নয়। এটি সম্পূর্ণ ভিন্ন একটি ম্যাচ। এখন আমরা কোয়ার্টার ফাইনালে আছি এবং আমাদের লক্ষ্য জয়।’ কানসাস সিটির প্রচণ্ড গরম নিয়েও ভাবতে নারাজ সুইসরা। পুরো টুর্নামেন্টে এই শহরে অবস্থান করা আর্জেন্টিনা আবহাওয়ার সুবিধা পাবে—এমন ধারণাও প্রত্যাখ্যান করেছেন জাকা। তিনি বলেন, ‘আপনি যখন কোয়ার্টার ফাইনালে থাকবেন, তখন আবহাওয়া নিয়ে বেশি ভাবার সুযোগ নেই। কোনো অজুহাত নেই।’ মানজাম্বির অনুপস্থিতি আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের জন্য বড় ধাক্কা হলেও, মেসিদের থামাতে দলগত পারফরম্যান্সের ওপরই আস্থা রাখছে ইয়াকিনের দল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow