আর্জেন্টিনার বিশ্বকাপ দলে কার দাপট বেশি, ক্লাব না লিগ?

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্য সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দল ঘোষণার পর থেকেই আলোচনায় উঠে এসেছে আরেকটি প্রশ্ন— স্কোয়াডে কোন ক্লাব ও কোন লিগের ফুটবলারদের আধিপত্য সবচেয়ে বেশি? উত্তর বলছে, এবারও ইউরোপভিত্তিক ফুটবলারদের ওপরই সবচেয়ে বেশি ভরসা রেখেছে আলবিসেলেস্তেরা। আর্জেন্টাইন লিগ থেকে জায়গা পেয়েছেন মাত্র দুজন ফুটবলার। রিভার প্লেটের গঞ্জালো মন্তিয়েল ও বোকা জুনিয়র্সের মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসই স্থানীয় লিগের প্রতিনিধি। ক্লাবের হিসাব করলে সবচেয়ে বেশি খেলোয়াড় এসেছে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে। স্প্যানিশ ক্লাবটির ছয় ফুটবলার আছেন আর্জেন্টিনার বিশ্বকাপ দলে—হুয়ান মুসো, নাহুয়েল মলিনা, জুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেজ, থিয়াগো আলমাদা ও জিউলিয়ানো সিমিওনে। দ্বিতীয় সর্বোচ্চ তিন খেলোয়াড় এসেছে ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেই থেকে। জেরোনিমো রুলি, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা খেলেন ক্লাবটির হয়ে। আর একাধিক খেলোয়াড় থাকা আরেকটি ক্লাব হলো ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে খেলেন লিওনেল মেসি ও রদ্রিগো দে পল। লিগভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে এগিয়ে স্পেনের লা লিগা। এই লিগ থেকে দ

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে কার দাপট বেশি, ক্লাব না লিগ?
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্য সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দল ঘোষণার পর থেকেই আলোচনায় উঠে এসেছে আরেকটি প্রশ্ন— স্কোয়াডে কোন ক্লাব ও কোন লিগের ফুটবলারদের আধিপত্য সবচেয়ে বেশি? উত্তর বলছে, এবারও ইউরোপভিত্তিক ফুটবলারদের ওপরই সবচেয়ে বেশি ভরসা রেখেছে আলবিসেলেস্তেরা। আর্জেন্টাইন লিগ থেকে জায়গা পেয়েছেন মাত্র দুজন ফুটবলার। রিভার প্লেটের গঞ্জালো মন্তিয়েল ও বোকা জুনিয়র্সের মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসই স্থানীয় লিগের প্রতিনিধি। ক্লাবের হিসাব করলে সবচেয়ে বেশি খেলোয়াড় এসেছে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে। স্প্যানিশ ক্লাবটির ছয় ফুটবলার আছেন আর্জেন্টিনার বিশ্বকাপ দলে—হুয়ান মুসো, নাহুয়েল মলিনা, জুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেজ, থিয়াগো আলমাদা ও জিউলিয়ানো সিমিওনে। দ্বিতীয় সর্বোচ্চ তিন খেলোয়াড় এসেছে ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেই থেকে। জেরোনিমো রুলি, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা খেলেন ক্লাবটির হয়ে। আর একাধিক খেলোয়াড় থাকা আরেকটি ক্লাব হলো ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে খেলেন লিওনেল মেসি ও রদ্রিগো দে পল। লিগভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে এগিয়ে স্পেনের লা লিগা। এই লিগ থেকে দলে আছেন সাতজন ফুটবলার। অ্যাতলেটিকোর ছয়জনের সঙ্গে রয়েছেন রিয়াল বেতিসের জিওভানি লো সেলসো। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে সুযোগ পেয়েছেন পাঁচজন—এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, অ্যালেক্সিস মাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ। সমান সংখ্যক খেলোয়াড় খেলছেন ফরাসি লিগ ওয়ানে। এই তালিকায় আছেন রুলি, বালের্দি, নিকোলাস তাগলিয়াফিকো, মেদিনা ও বার্কো। এ ছাড়া আর্জেন্টাইন প্রফেশনাল ফুটবল লিগ ও মেজর লিগ সকার (এমএলএস) থেকে আছেন দুজন করে খেলোয়াড়। স্থানীয় লিগে খেলছেন পারেদেস ও মন্তিয়েল, আর এমএলএসে আছেন মেসি ও দে পল। অন্যদিকে পর্তুগিজ লিগে খেলছেন নিকোলাস ওতামেন্দি, যিনি বেনফিকার ফুটবলার। আর হোসে মানুয়েল লোপেজ খেলছেন ব্রাজিলিয়ান লিগ সিরি ‘আ’-এর ক্লাব পালমেইরাসে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow