আর্জেন্টিনার ম্যাচ একসঙ্গে দেখেছেন ইসরায়েল ও মিশরের সামরিক কর্মকর্তারা

ইসরায়েল ও মিশরের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা চলতি সপ্তাহে কায়রোতে বৈঠক করেছেন। গাজা পরিস্থিতি এবং দুই দেশের নিরাপত্তা সহযোগিতা নিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে কর্মকর্তারা একসঙ্গে মিশর-আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচও উপভোগ করেছেন বলে জানিয়েছে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম কান নিউজ। কান নিউজের বরাতে শুক্রবার (১০ জুলাই) মিডল ইস্ট মনিটরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গাজায় চলমান যুদ্ধ ঘিরে উত্তেজনা থাকলেও দুই দেশের মধ্যে সমন্বয় বজায় রাখার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। হামাসের সঙ্গে মধ্যস্থতা এবং যুদ্ধ-পরবর্তী গাজার ভবিষ্যৎ নির্ধারণে মিশরের ভূমিকা নিয়েও আলোচনা হয়। এ সময় দুই দেশের সামরিক কর্মকর্তারা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচটি একসঙ্গে উপভোগ করেন। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, হামাস ইস্যুতে মিশর আগের তুলনায় আরও কঠোর অবস্থান নিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, হামাসকে তাদের অস্ত্র একটি তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে হস্তান্তরে রাজি করানোর চেষ্টা করতে প্রস্তুতির কথাও জানিয়েছে মিশর। এদিকে প্রায় দুই দশক ধরে গাজা পরিচালনাকারী প্রশাসনিক কাঠামো বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে

আর্জেন্টিনার ম্যাচ একসঙ্গে দেখেছেন ইসরায়েল ও মিশরের সামরিক কর্মকর্তারা

ইসরায়েল ও মিশরের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা চলতি সপ্তাহে কায়রোতে বৈঠক করেছেন। গাজা পরিস্থিতি এবং দুই দেশের নিরাপত্তা সহযোগিতা নিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে কর্মকর্তারা একসঙ্গে মিশর-আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচও উপভোগ করেছেন বলে জানিয়েছে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম কান নিউজ।

কান নিউজের বরাতে শুক্রবার (১০ জুলাই) মিডল ইস্ট মনিটরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গাজায় চলমান যুদ্ধ ঘিরে উত্তেজনা থাকলেও দুই দেশের মধ্যে সমন্বয় বজায় রাখার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। হামাসের সঙ্গে মধ্যস্থতা এবং যুদ্ধ-পরবর্তী গাজার ভবিষ্যৎ নির্ধারণে মিশরের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

এ সময় দুই দেশের সামরিক কর্মকর্তারা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচটি একসঙ্গে উপভোগ করেন।

ইসরায়েলি কর্মকর্তাদের মতে, হামাস ইস্যুতে মিশর আগের তুলনায় আরও কঠোর অবস্থান নিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, হামাসকে তাদের অস্ত্র একটি তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে হস্তান্তরে রাজি করানোর চেষ্টা করতে প্রস্তুতির কথাও জানিয়েছে মিশর।

এদিকে প্রায় দুই দশক ধরে গাজা পরিচালনাকারী প্রশাসনিক কাঠামো বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে হামাস। সংগঠনটির গণমাধ্যম দপ্তর জানায়, জরুরি কমিটির প্রধান মোহাম্মদ আল-ফাররা পদত্যাগ করেছেন এবং গাজার প্রশাসনিক দায়িত্ব জাতীয় প্রশাসনিক কমিটির কাছে হস্তান্তরের পথ সহজ করতে কমিটিটি বিলুপ্ত করা হয়েছে। 

যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তির অংশ হিসেবে গঠিত এই জাতীয় প্রশাসনিক কমিটি গাজার দৈনন্দিন কার্যক্রম পরিচালনার কথা থাকলেও এখন পর্যন্ত তারা গাজায় প্রবেশ করতে পারেনি। বর্তমানে কমিটির সদস্যরা কায়রোতেই অবস্থান করছেন।

অন্যদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৯২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow