আর্জেন্টিনার সঙ্গে একবারই দেখা আলজেরিয়ার, সেটি ছিল ৭ গোলের ম্যাচ!

আর্জেন্টিনা নিঃসন্দেহে টপ ফেবারিট। তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামছে এবারের বিশ্বকাপে। সেই তুলনায় আলজেরিয়াকে পিছিয়ে রাখতে হবে। তবে আর্জেন্টিনার একমাত্র দুশ্চিন্তা হতে পারে, আলজেরিয়া তাদের তেমন পরিচিত প্রতিপক্ষ নয়। এর আগে মাত্র একবারই এই দলটির বিপক্ষে খেলেছিল আর্জেন্টাইনরা। সেখানেও স্বচ্ছন্দ্যে জয় আসেনি। ২০০৭ সালের জুনে ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা আর আলজেরিয়া। ওই এক ম্যাচেই হয়েছিল ৭ গোল। তবু রক্ষা। শেষ পর্যন্ত আর্জেন্টিনাই জিতেছিল ম্যাচটি। ৪-৩ গোলে জয় পায় আলবিসেলেস্তেরা। এ নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে দুই দল। সবশেষ লড়াইয়ের স্মৃতি মনে করলে আর্জেন্টিনার স্বস্তিতে থাকার উপায় নেই। এছাড়া আলজেরিয়া তাদের সবশেষ ৫ ম্যাচের ৪টিই জিতেছে। সর্বশেষটি ৪-০ গোলে জিতেছে বলিভিয়ার বিপক্ষে। তার আগে ১-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডসের মতো দলকে, গোলশূন্য ড্র করেছে উরুগুয়ের বিপক্ষে। তার ঠিক আগের ম্যাচে ৭-০ গোলে তারা উড়িয়ে দেয় গুয়েতেমালাকে। ফলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও প্রথম ম্যাচে আলজেরিয়া যে কঠিন পরীক্ষায় ফেলবে, সেটা আন্দাজ করাই যাচ্ছে। এমএমআর  

আর্জেন্টিনার সঙ্গে একবারই দেখা আলজেরিয়ার, সেটি ছিল ৭ গোলের ম্যাচ!

আর্জেন্টিনা নিঃসন্দেহে টপ ফেবারিট। তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামছে এবারের বিশ্বকাপে। সেই তুলনায় আলজেরিয়াকে পিছিয়ে রাখতে হবে।

তবে আর্জেন্টিনার একমাত্র দুশ্চিন্তা হতে পারে, আলজেরিয়া তাদের তেমন পরিচিত প্রতিপক্ষ নয়। এর আগে মাত্র একবারই এই দলটির বিপক্ষে খেলেছিল আর্জেন্টাইনরা। সেখানেও স্বচ্ছন্দ্যে জয় আসেনি।

২০০৭ সালের জুনে ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা আর আলজেরিয়া। ওই এক ম্যাচেই হয়েছিল ৭ গোল। তবু রক্ষা। শেষ পর্যন্ত আর্জেন্টিনাই জিতেছিল ম্যাচটি। ৪-৩ গোলে জয় পায় আলবিসেলেস্তেরা।

এ নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে দুই দল। সবশেষ লড়াইয়ের স্মৃতি মনে করলে আর্জেন্টিনার স্বস্তিতে থাকার উপায় নেই।

এছাড়া আলজেরিয়া তাদের সবশেষ ৫ ম্যাচের ৪টিই জিতেছে। সর্বশেষটি ৪-০ গোলে জিতেছে বলিভিয়ার বিপক্ষে। তার আগে ১-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডসের মতো দলকে, গোলশূন্য ড্র করেছে উরুগুয়ের বিপক্ষে। তার ঠিক আগের ম্যাচে ৭-০ গোলে তারা উড়িয়ে দেয় গুয়েতেমালাকে।

ফলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও প্রথম ম্যাচে আলজেরিয়া যে কঠিন পরীক্ষায় ফেলবে, সেটা আন্দাজ করাই যাচ্ছে।

এমএমআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow