আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ কার্ড দেখানো রেফারি

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউরোপিয়ান জায়ান্ট অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। দলটির প্রথম ম্যাচে রেফারি হিসেবে দেখা গিয়েছিল ২০২২ বিশ্বকাপের ফাইনালের রেফারিকে। এবার দ্বিতীয় ম্যাচে রেফারি হিসেবে বেছে নেওয়া হয়েছে মিশরের সেরা রেফারি আমিন মোহামাদে ওমরকে। তিনি আবার পেশায় একজন আইনজীবীও বটে। ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে ওমরের প্রথম অভিষেক ঘটে ২০১৭ সালে। তবে বিশ্বকাপের মত মঞ্চে এবারই প্রথমবার রেফারিং করছেন তিনি। দক্ষিণ কোরিয়া ও চেক রিপাবলিকের মধ্যকার ম্যাচে তার বিশ্বকাপ অভিষেক ঘটে। ওই ম্যাচেই প্রথমবারের মত থ্রো-ইনে ০৫ সেকেন্ড রুলস প্রয়োগ করতে দেখা গেছে তাকে। সেখানের ভালো পারফরম্যান্সে তিনি এবার আর্জেন্টিনার ম্যাচে দায়িত্ব পালন করবেন। ওমরকে ধরা হয় মিশরের সেরা রেফারি এবং পুরো আফ্রিকা জুড়ে তার শক্ত হাতে ম্যাচ পরিচালনা করার বেশ সুনাম রয়েছে। মিশরের প্রিমিয়ার লিগে তার অভিষেক ঘটে ২০১৩ সালে। আন্তর্জাতিক পর্যায়ে তিনি দ্যুতি ছড়ান ২০১৭ সালে। ২০১৯, ২০২১ ও ২০২৩ সালের আফ্রিকান কাপ অফ নেশন্সে রেফারিং করতে দেখা যায় তাকে। তিনি অনুর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপে রেফারির দায়িত্ব পালন করেছিলেন। পেশাদার

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ কার্ড দেখানো রেফারি

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউরোপিয়ান জায়ান্ট অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। দলটির প্রথম ম্যাচে রেফারি হিসেবে দেখা গিয়েছিল ২০২২ বিশ্বকাপের ফাইনালের রেফারিকে। এবার দ্বিতীয় ম্যাচে রেফারি হিসেবে বেছে নেওয়া হয়েছে মিশরের সেরা রেফারি আমিন মোহামাদে ওমরকে। তিনি আবার পেশায় একজন আইনজীবীও বটে।

ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে ওমরের প্রথম অভিষেক ঘটে ২০১৭ সালে। তবে বিশ্বকাপের মত মঞ্চে এবারই প্রথমবার রেফারিং করছেন তিনি। দক্ষিণ কোরিয়া ও চেক রিপাবলিকের মধ্যকার ম্যাচে তার বিশ্বকাপ অভিষেক ঘটে। ওই ম্যাচেই প্রথমবারের মত থ্রো-ইনে ০৫ সেকেন্ড রুলস প্রয়োগ করতে দেখা গেছে তাকে। সেখানের ভালো পারফরম্যান্সে তিনি এবার আর্জেন্টিনার ম্যাচে দায়িত্ব পালন করবেন।

ওমরকে ধরা হয় মিশরের সেরা রেফারি এবং পুরো আফ্রিকা জুড়ে তার শক্ত হাতে ম্যাচ পরিচালনা করার বেশ সুনাম রয়েছে। মিশরের প্রিমিয়ার লিগে তার অভিষেক ঘটে ২০১৩ সালে।

আন্তর্জাতিক পর্যায়ে তিনি দ্যুতি ছড়ান ২০১৭ সালে। ২০১৯, ২০২১ ও ২০২৩ সালের আফ্রিকান কাপ অফ নেশন্সে রেফারিং করতে দেখা যায় তাকে। তিনি অনুর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপে রেফারির দায়িত্ব পালন করেছিলেন।

পেশাদার রেফারি হিসেবে পথ সুগম হওয়ার পরও তিনি তার আইনজীবী পেশাকে ছাড়েননি। যখন কোন খেলা থাকে না তখন তিনি আইনজীবী হিসেবে অনুশীলন করেন কোর্টে। এখনও পর্যন্ত ২৬৯টি ম্যাচ পরিচালনা করে ৯৮০টি হলুদ কার্ড দেখিয়েছেন এবং লাল কার্ড দেখিয়েছেন ২৫টি।

আরআর/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow