আর্জেন্টিনা কখনও হাল ছাড়ে না: স্কালোনি

শেষ ষোলোতে উঠে গেল আর্জেন্টিনা। ৩-২ গোলে কেপ ভার্দের বিপক্ষে কষ্টসাধ্য জয়ের পর কোচ লিওনেল স্কালোনিকে স্বীকার করতেই হলো, ১২০ মিনিট ধরে আর্জেন্টিনা ভোগান্তি, উদ্বেগ আর আবেগের মধ্যে দিয়ে গেছে। হৃদয়ের স্পন্দন তখনও কমেনি স্কালোনির। তবে এই আর্জেন্টিনা যে হাল  ছাড়ার দল নয়, সেটা মনে করিয়ে দিলেন, ‘এই দল কখনও হাল ছাড়ে না।’ এটি ছিল আর্জেন্টিনায় তার ১০০তম ম্যাচ। ঘাম ছুটলেও জেতায় স্বস্তি তার, ‘আমার শততম ম্যাচ হেরে যাওয়া মাথা নষ্ট করার মতো ব্যাপার হতো।’  স্কালোনি এটাকে তার ক্যারিয়ারের সবচেয়ে প্রভাব ফেলা ম্যাচ হিসেবে বর্ণনা করলেন, ‘এটা ছিল খুব কঠিন একটা ম্যাচ। আপনাকে সবসময় ইতিবাচক ব্যাপারগুলো নিতে হবে: এই দল কখনও হাল ছাড়ে না। আমি আমাদের প্রতিপক্ষকে অভিনন্দন জানাই। যখন বলা হয় কোনো সহজ প্রতিপক্ষ নেই... আজ তারা প্রমাণ করল যে তারা দুর্দান্ত একটি দল।’ কেপ ভার্দের কাছে শেষ ৩২ এর ম্যাচকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন স্কালোনি। নিজের শততম ম্যাচে বিদায় নেওয়ার কষ্ট তাকে কতটা ব্যথিত করতো, সেটাও জানালেন তিনি, ‘দুঃস্বপ্নের মতো হতো। অবশ্যই ১০০ ম্যাচের মধ্যে এটাই আমাকে সবচেয়ে প্রভাবিত করেছে

আর্জেন্টিনা কখনও হাল ছাড়ে না: স্কালোনি

শেষ ষোলোতে উঠে গেল আর্জেন্টিনা। ৩-২ গোলে কেপ ভার্দের বিপক্ষে কষ্টসাধ্য জয়ের পর কোচ লিওনেল স্কালোনিকে স্বীকার করতেই হলো, ১২০ মিনিট ধরে আর্জেন্টিনা ভোগান্তি, উদ্বেগ আর আবেগের মধ্যে দিয়ে গেছে।

হৃদয়ের স্পন্দন তখনও কমেনি স্কালোনির। তবে এই আর্জেন্টিনা যে হাল  ছাড়ার দল নয়, সেটা মনে করিয়ে দিলেন, ‘এই দল কখনও হাল ছাড়ে না।’ এটি ছিল আর্জেন্টিনায় তার ১০০তম ম্যাচ। ঘাম ছুটলেও জেতায় স্বস্তি তার, ‘আমার শততম ম্যাচ হেরে যাওয়া মাথা নষ্ট করার মতো ব্যাপার হতো।’ 

স্কালোনি এটাকে তার ক্যারিয়ারের সবচেয়ে প্রভাব ফেলা ম্যাচ হিসেবে বর্ণনা করলেন, ‘এটা ছিল খুব কঠিন একটা ম্যাচ। আপনাকে সবসময় ইতিবাচক ব্যাপারগুলো নিতে হবে: এই দল কখনও হাল ছাড়ে না। আমি আমাদের প্রতিপক্ষকে অভিনন্দন জানাই। যখন বলা হয় কোনো সহজ প্রতিপক্ষ নেই... আজ তারা প্রমাণ করল যে তারা দুর্দান্ত একটি দল।’

কেপ ভার্দের কাছে শেষ ৩২ এর ম্যাচকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন স্কালোনি। নিজের শততম ম্যাচে বিদায় নেওয়ার কষ্ট তাকে কতটা ব্যথিত করতো, সেটাও জানালেন তিনি, ‘দুঃস্বপ্নের মতো হতো। অবশ্যই ১০০ ম্যাচের মধ্যে এটাই আমাকে সবচেয়ে প্রভাবিত করেছে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow