আর্জেন্টিনা-মিসর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ লড়াইয়ে মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মিসর। ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফ্রান্সের উদীয়মান রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। এবারই প্রথম আর্জেন্টিনার কোনো আন্তর্জাতিক ম্যাচে বাঁশি বাজাবেন তিনি। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে ইতোমধ্যে দুটি ম্যাচ পরিচালনা করেছেন লেতেক্সিয়ে। আইভরি কোস্ট-ইকুয়েডর এবং সৌদি আরব-কেপ ভার্দে ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। ওই দুই ম্যাচে মোট আটটি হলুদ কার্ড দেখিয়েছেন এই ফরাসি রেফারি। ইউরোপীয় ফুটবলের অন্যতম প্রতিশ্রুতিশীল রেফারি হিসেবে পরিচিত ৩৬ বছর বয়সী লেতেক্সিয়ে। ২০১৬ সালে মাত্র ২৮ বছর বয়সে ফ্রান্সের শীর্ষ লিগ ‘লিগ ওয়ান’-এ রেফারিং শুরু করেন। সে সময় তিনি ছিলেন লিগের সর্বকনিষ্ঠ রেফারি। এক বছর পরই অর্জন করেন ফিফার আন্তর্জাতিক ব্যাজ। আন্তর্জাতিক অঙ্গনেও দ্রুত নিজেকে প্রতিষ্ঠিত করেন লেতেক্সিয়ে। বুলগেরিয়া ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক রেফারিং শুরু করার পর তিনি ২০২১ সালে উয়েফা ইউরোপা লিগের ফাইনাল, ২০২৩ সালের উয়েফা সুপার কাপ এবং ইউরো ২০২৪ ও অলিম্পিক গেমসের মতো বড়

আর্জেন্টিনা-মিসর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ লড়াইয়ে মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মিসর। ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফ্রান্সের উদীয়মান রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। এবারই প্রথম আর্জেন্টিনার কোনো আন্তর্জাতিক ম্যাচে বাঁশি বাজাবেন তিনি।

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে ইতোমধ্যে দুটি ম্যাচ পরিচালনা করেছেন লেতেক্সিয়ে। আইভরি কোস্ট-ইকুয়েডর এবং সৌদি আরব-কেপ ভার্দে ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। ওই দুই ম্যাচে মোট আটটি হলুদ কার্ড দেখিয়েছেন এই ফরাসি রেফারি।

ইউরোপীয় ফুটবলের অন্যতম প্রতিশ্রুতিশীল রেফারি হিসেবে পরিচিত ৩৬ বছর বয়সী লেতেক্সিয়ে। ২০১৬ সালে মাত্র ২৮ বছর বয়সে ফ্রান্সের শীর্ষ লিগ ‘লিগ ওয়ান’-এ রেফারিং শুরু করেন। সে সময় তিনি ছিলেন লিগের সর্বকনিষ্ঠ রেফারি। এক বছর পরই অর্জন করেন ফিফার আন্তর্জাতিক ব্যাজ।

আন্তর্জাতিক অঙ্গনেও দ্রুত নিজেকে প্রতিষ্ঠিত করেন লেতেক্সিয়ে। বুলগেরিয়া ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক রেফারিং শুরু করার পর তিনি ২০২১ সালে উয়েফা ইউরোপা লিগের ফাইনাল, ২০২৩ সালের উয়েফা সুপার কাপ এবং ইউরো ২০২৪ ও অলিম্পিক গেমসের মতো বড় আসরেও ম্যাচ পরিচালনা করেছেন।

যদিও আর্জেন্টিনা জাতীয় দলের কোনো ম্যাচে এর আগে দায়িত্ব পালন করেননি লেতেক্সিয়ে, তবে বর্তমান স্কোয়াডের বেশ কয়েকজন খেলোয়াড় তার পরিচিত। বিশেষ করে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো তার কাছ থেকে লাল কার্ড দেখার অভিজ্ঞতা রয়েছে।

গত ২২ মার্চ ফরাসি লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে অলিম্পিক লিওঁর ২-১ গোলে হারের ম্যাচে তাগলিয়াফিকোকে সরাসরি লাল কার্ড দেখান লেতেক্সিয়ে। সেই রেফারিই এবার বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow