আর কত মায়ের জন্য বিচার চাইতে হবে, প্রশ্ন কাফির
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সম্প্রতি এনসিপিতে যোগ দেওয়া কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি।
বুধবার (২০ মে) রাত ১১টা ২৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
নুরুজ্জামান কাফি লেখেন, ‘আমরা ঠিক আর কত মানুষের জন্য, কত বাচ্চার জন্য, কত ভাইয়ের জন্য, কত মায়ের জন্য জাস্টিস চাইবো?’
তিনি লেখেন, ‘কোনো সরকারই এমন কঠোর কোনো বিচার জনসম্মুখে নেওয়ার কি হেডম (ক্ষমতা) নাই, যে একটা কঠোর বিচার জনসম্মুখে করবে!’
এই এনসিপি নেতা আরও লেখেন, ‘জনসম্মুখে একটা কঠোর বিচার হলে এটাই হতো আমাদের শেষ বিচার চাওয়া #JusticeForRamisa বলে।’
সবশেষে তিনি লেখেন, ‘আমরা #JusticeForRamisa বলে আর কারো জন্য জাস্টিস চাইতে চাই না। অর্থাৎ আমরা আর এরকম ঘটনার সম্মুখীন হতে চাই না।’ অর্থাৎ ভবিষ্যতে আর কোন পরিবারকে যেন এমন ঘটনার সম্মুখীন হতে না হয়।