আর কোনো দলে যুক্ত হবো না বলে পদ ছাড়লেন আওয়ামী লীগ নেতা

ফরিদপুর প্রেস ক্লাবে সংবাদ সন্মেলন করে দলীয় পদ ছাড়লেন সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকউজ্জামান মিয়া। শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং কারও প্ররোচণা ছাড়াই এ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ফারুকউজ্জামান মিয়া বর্তমানে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামী নেতা ফারুকউজ্জামান মিয়া বলেন, দীর্ঘদিন দায়িত্ব পালনের পর বর্তমানে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবো না। এখন থেকে নিজ এলাকার জনগণ সঙ্গে নিয়ে কাজ করবো এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ কররো। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. অহিদুজ্জামানসহ স্থানীয় নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেস ক্লাবের

আর কোনো দলে যুক্ত হবো না বলে পদ ছাড়লেন আওয়ামী লীগ নেতা

ফরিদপুর প্রেস ক্লাবে সংবাদ সন্মেলন করে দলীয় পদ ছাড়লেন সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকউজ্জামান মিয়া।

শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং কারও প্ররোচণা ছাড়াই এ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ফারুকউজ্জামান মিয়া বর্তমানে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামী নেতা ফারুকউজ্জামান মিয়া বলেন, দীর্ঘদিন দায়িত্ব পালনের পর বর্তমানে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবো না। এখন থেকে নিজ এলাকার জনগণ সঙ্গে নিয়ে কাজ করবো এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ কররো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. অহিদুজ্জামানসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ মনির হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।

এন কে বি নয়ন/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow